Shimarpar Youth Development Organization - SYDO

Shimarpar Youth Development Organization - SYDO সীমারপাড় যুব উন্নয়ন সংগঠন - সাইডো।
আমাদের মূলনীতি, মানবসেবা উন্নতি।

🌙✨ সাইডোর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ✨🌙আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমারপাড় যুব উন্নয়ন সংগঠন (সাইডো)-এর পক্ষ থেকে সবাইকে জ...
31/03/2025

🌙✨ সাইডোর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ✨🌙

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমারপাড় যুব উন্নয়ন সংগঠন (সাইডো)-এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক!

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দূর হোক সকল বিভেদ ও দুঃখ-বেদনা। আসুন, আমরা ঈদের শিক্ষাকে ধারণ করে মানবতার কল্যাণে কাজ করি, একে অপরের পাশে দাঁড়াই।

সাইডো সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে—সমাজের উন্নয়ন ও মানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ।

❤️ ঈদ মোবারক! ❤️

আলহামদুলিল্লাহ। ❤️ধন্যবাদ সকলকে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য। আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।  #সাইডো
30/03/2025

আলহামদুলিল্লাহ। ❤️
ধন্যবাদ সকলকে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য। আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
#সাইডো

বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলার খবর

আলহামদুলিল্লাহ। আজ ২৯ মার্চ সৌদি আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। আগামী কাল সৌদি সহ মধ্য প্রাচ্যে পালিত হবে ঈদুল ফিতর। আমা...
29/03/2025

আলহামদুলিল্লাহ। আজ ২৯ মার্চ সৌদি আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। আগামী কাল সৌদি সহ মধ্য প্রাচ্যে পালিত হবে ঈদুল ফিতর।
আমাদের সদস্যরা সকলের সহায়তায় সীমারপাড়ের অসহায় ২০০ পরিবারের জন্য ঈদ উপহার প্যাকেজিং ও বিতরণে ব্যস্ত সময় পাড় করছে। ২০০ পরিবারের কাছে পৌছে যাবে আপনাদের সকলের ভালোবাসা।
#সাইডো

সম্মানিত শুভাকাঙ্ক্ষী,আসসালামু আলাইকুম।আশা করি, আল্লাহর অশেষ রহমতে আপনি ও আপনার পরিবার সুস্থ ও ভালো আছেন।আমরা সীমারপাড় য...
15/03/2025

সম্মানিত শুভাকাঙ্ক্ষী,

আসসালামু আলাইকুম।

আশা করি, আল্লাহর অশেষ রহমতে আপনি ও আপনার পরিবার সুস্থ ও ভালো আছেন।

আমরা সীমারপাড় যুব উন্নয়ন সংগঠন (সাইডো) দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবায় কাজ করে আসছি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি, যেন তারা ঈদের আনন্দের অংশ হতে পারেন।

এই মহতী উদ্যোগ সফল করতে আপনার সহযোগিতা প্রয়োজন।

প্রতিটি প্যাকেজে মাত্র ২০০/- টাকার ঈদ সামগ্রী থাকবে। আপনার ছোট্ট অনুদানও কারও মুখে হাসি ফোটাতে পারে।

আপনার উদারতা আমাদের আরও বেশি দুস্থ পরিবারের মুখে ঈদের খুশি এনে দেবে। আল্লাহ আপনার এই দান কবুল করুন এবং আপনাকে ও আপনার পরিবারকে সুখ-সমৃদ্ধিতে রাখুন।

আপনার সদয় সহযোগিতা প্রত্যাশী,

ঈদ সামগ্রী বিতরণ কমিটি

সীমারপাড় যুব উন্নয়ন সংগঠন (সাইডো)

প্রয়োজনে: 01949182700 (নগদ), 01859869599 (বিকাশ)

আসসালামু আলাইকুম। প্রিয় সাইডোর সহকর্মীবৃন্দ আসছে ১৬ তারিখ রবিবার সীমার পাড় প্রাথমিক বিদ্যালয়ে ছোট-বড় সকলের জন্য ইফতার...
14/03/2025

আসসালামু আলাইকুম।

প্রিয় সাইডোর সহকর্মীবৃন্দ আসছে ১৬ তারিখ রবিবার সীমার পাড় প্রাথমিক বিদ্যালয়ে ছোট-বড় সকলের জন্য ইফতার আয়োজন করা হবে। সীমার পাড়ের ছোট বড় সকলকে দাওয়াত রইলো। আমরা চাই সকলে মিলে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে সীমার পাড়কে এগিয়ে নিতে।

সীমারপাড় যুব উন্নয়ন সংগঠন (SYDO)-এর মূলনীতি হচ্ছে মানবসেবা ও উন্নতি। এই নীতির মাধ্যমে SYDO তরুণদেরকে সেবামূলক কাজের প্রত...
02/11/2024

সীমারপাড় যুব উন্নয়ন সংগঠন (SYDO)-এর মূলনীতি হচ্ছে মানবসেবা ও উন্নতি। এই নীতির মাধ্যমে SYDO তরুণদেরকে সেবামূলক কাজের প্রতি উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায়। এই মূলনীতির ভিত্তিতে SYDO যে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে:

1. মানবসেবা: সামাজিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে যুবসমাজকে অংশগ্রহণে উৎসাহিত করা, যাতে তারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

2. শিক্ষা ও সচেতনতা: শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন, এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানবসম্পদের উন্নতি ঘটানো।

3. দক্ষতা ও কর্মসংস্থান: তরুণদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।

4. সমাজের উন্নয়ন: কমিউনিটি সার্ভিস এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর জীবনমান উন্নত করা।

5. সামাজিক ঐক্য ও শৃঙ্খলা: এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করা, যাতে একটি শক্তিশালী সমাজ গড়ে ওঠে।

SYDO এই মূলনীতির আলোকে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করবে এবং যুবসমাজকে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সাহায্য করবে।

Address

Charkawria Shimarpar
Bakshiganj
2140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shimarpar Youth Development Organization - SYDO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share