19/08/2026
সুস্থ কিশোরী, জলবায়ু-সহনশীল উপকূল ক্যাম্পেইন অনুষ্ঠিত
নারীকণ্ঠ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ও The Earth এর সহযোগিতায় বাগেরহাটে অনুষ্ঠিত হলো “সুস্থ কিশোরী, জলবায়ু-সহনশীল উপকূল” সচেতনতামূলক ক্যাম্পেইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রদীপ কুমার বকসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিমি মন্ডল, অধ্যক্ষ, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জান্নাতুল ফেরদৌসী, সভাপতি, নারীকণ্ঠ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
এছাড়াও যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা, বিভিন্ন CBO-CSO-এর প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নারীকণ্ঠ ও দ্যা আর্থ সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে কিশোরী ও নারীর স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, মানসিক স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল পটগান, পোস্টার প্রদর্শনী, লিফলেট বিতরণ, কুইজ ও পুরস্কার বিতরণী।
সচেতনতা ও তরুণদের অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠুক সুস্থ কিশোরী ও জলবায়ু-সহনশীল উপকূল।