আড়রি শরণ

আড়রি শরণ Arrori Sharan (Akti Shahitya o Sangskriti Shilanalay) is a Non Profitable, voluntary social organization situated in Mulghar, Fakirhat, Bagerhat.

17/07/2025

জঠর জ্বালা কিন্বা বাড়ির পাশে আরশিনগর

উনিশশো নব্বই সাল।
অষ্টম শ্রেণিতে পড়তাম, তখন থেকেই আমি মোটামুটি বইয়ের পোকা। আমার হাতে আসে প্রগতি প্রকাশনের বিভিন্ন বই।
পড়তে থাকি, ভাবতে থাকি; আমাকে অন্যরকম কিছু একটা হতে হবে।
তখনই ঠিক করেছিলাম ইকোনোমিক্স পড়বো।
বুঝতে চাই কমিউনিজম, পড়তে চাই কার্ল মার্ক্স।
পড়তে চাই ফ্রয়েড, ডারউইন; কমিউনিস্ট ইশতেহার।
পুঁজি তখন থেকে পড়া শুরু। পড়েছি ম্যাক্সিম গোর্কি, কামু, লিও টলস্টয়, শেক্সপিয়ার; বিশ্ব সাহিত্যের কিছু বই। আমাদের ঠাকুর মার ঝুলি।
ফকিরহাটে তখন একটা গণ পাঠাগার ছিল; বেশ বই ছিল সেখানে।
বিকেলে আমি আর জাকির ঢু মারতাম পাঠাগারে। প্রবন্ধ আত্মজীবনী উপন্যাস ছোটগল্প কবিতা ছড়া রূপকথা দৈনিকের কলাম- সবকিছুই
গিলতাম গোগ্রাসে।
নিজে সঙগ্রহ করেছি প্রধান সব ধর্মের মূলগ্রন্থ।
চোখের সামনে খুলে গেছে বন্ধ দুয়ার।.. নব্বই সাল থেকে লেখার চেষ্টা করছি। দশম শ্রেণিতে থাকতে স্কুল ম্যাগাজিন 'অন্বেষা'তে প্রথম লেখা ছাপা হয়েছিল।
যুগপৎ স্বনামে এবং বন্ধুদের নামে লিখেছিলাম কবিতা গল্প রম্য রচনা, যা এখন আর বলতে দ্বিধা নেই।
মাঝে বার বার তাল কেটে গেছে।
এখন ভাবছি, আকাম আবারো শুরু করা যায় কিনা...

আতাহার অনীক
অক্টোবর ২০২১ খৃ.
অনিয়মিত খেরোখাতা থেকে

অবশেষে আমাদের প্রিয় আড়রি শরণের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। কোনো রকম এক্সটেনশনে না গিয়ে শুধুমাত্র টিনের বেড়ার পরিবর্তে ...
15/07/2025

অবশেষে আমাদের প্রিয় আড়রি শরণের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। কোনো রকম এক্সটেনশনে না গিয়ে শুধুমাত্র টিনের বেড়ার পরিবর্তে ইটের দেয়াল আর লোহার গ্রীলের দরজা-জানালা করা হবে। আগের চেয়ে অনেক খোলামেলা আর আলো বাতাসে পূর্ণ হতে চলেছে আড়রি শরণ। পাশাপাশি এর লাইব্রেরী কার্যক্রমও শুরু হবে সর্বসাধারণের জন্য, বিশেষত মূলঘর স্কুলের শিক্ষার্থীদের জন্য।

উল্লেখ্য, এই সংস্কার কাজ শেষ করতে (বিশেষ করে ৪ টা জানালার গ্রীল আর একটা দরজা বানাতে) আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আড়রি শরণের শুভাকাংক্ষী, যারা এখনো সহযোগিতা করেননি, তারা স্বল্প সময়ের মধ্যে ইকবাল ভাইয়ের কাছে সরাসরি অথবা বিকাশ মারফত পৌঁছে যান। ইকবাল ভাইয়ের পার্সোনাল বিকাশ নম্বর: 01745604205
(টাকা পাঠিয়ে যে কোনো উপায়ে আপনার নাম ইকবাল ভাইকে জানিয়ে দিবেন)

বি.দ্র. সংস্কার শেষে আয়/ব্যয় এর বিস্তারিত সকলকে জানিয়ে দেয়া হবে।

PC: ইমন ইবনে রহমান

Address

Mulghar, Fakirhat
Bagerhat
9370

Website

Alerts

Be the first to know and let us send you an email when আড়রি শরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share