Badalgachhi Photo & News

Badalgachhi Photo & News It is a community organisation, public service is our main Moto

09/02/2026
09/02/2026

ফজলে হুদা বাবুল এর জেতা উচিত। গত প্রায় ২০ বছর উনি আমাদের এলাকার জন্য অনেক করেছেন। খুবই পরিশ্রমী না হলে আমাদের এলাকার মত জায়গা থেকে উনি এতো দূরে আসতে পারতেন না। উনি বহুদেশ ঘুরেছেন এবং অনেক দেশে অবস্থান করে খুবই উচ্চ পর্যায়ে চাকুরী করেছেন।বিভিন্ন দেশে গেলে মানুষের সাথে মিশলে, অনেক অভিজ্ঞতার সঞ্চয় হয়। যেটি অন্য কোন প্রার্থীর নেই। এই লোকটি ডিজার্ভ করে পাশ করার। বদলগাছি মহাদেবপুর এর উন্নয়নের জন্য উনার পাশ করা খুবই দরকার। কারণ উনার খুব ভালো ভিশন আছে। এই এলাকার কৃষি এবং যুব সমাজকে নিয়ে।

কে এগিয়ে????
06/02/2026

কে এগিয়ে????

30/01/2026

বিএনপি প্রার্থী এনালাইসিসঃ

সবচাইতে উচ্চ শিক্ষিত হবিগঞ্জের ডঃ রেজা কিবরিয়া (অক্সফোর্ড পিএইচডি),সবচেয়ে পয়সা ওয়ালা ফেনির আবদুল আওয়াল মিন্টু ৬০০ কোটি টাকার মালিক।

সবচাইতে কম পয়সার মালিক রাজশাহীর আবু সাঈদ চাঁদ।১০ লাখ টাকার সম্পদ।তবে সবচেয়ে কম শিক্ষিত পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রামের।তাদের নাম উল্লেখ করলাম না। সবচেয়ে বেশি বয়সী সিরাজগঞ্জে আকবর আলী(৮৬),সবচেয়ে কমবয়সী রাশেদ খান ঝিনাইদহ-৩ এর প্রার্থী।তবে প্রথম আলো ডাঃ সানসিলা জাবরিন প্রিয়াংকাকে সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসাবে উল্লেখ করেছে।৫০ থেকে ৭০ বছর বয়সী প্রার্থী প্রায় ২০০ জন।

২৯২ জন বিএনপি প্রার্থীর মধ্যে ২৩৭ জন গ্রাজুয়েট,৮ জন পিএইচডি হোল্ডার,৭ জন শত কোটিপতি,৮৩ ভাগ প্রার্থী আর্থিকভাবে সচ্ছল, শতকরা ৭১ ভাগ ব্যবসায়ী।সম্পদের দিক থেকে কোটিপতি ২১৫ জন তবে ৩৭ জনের বার্ষিক আয় কোটি টাকার বেশি। প্রথম আলো আসলাম চৌধুরীকে সম্পদের মূল্য বেশি বললেও তার ব‍্যাংক লোন বাদ দিলে মাত্র কয়েক কোটি টাকার সম্পত্তি পাওয়া যায়।২০৫ জন প্রার্থী ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। কৃষক আছেন ১৭ জন,শিক্ষক আছেন ৬ জন, ডাক্তার আছেন ১২ জন।৫ জন নিজেদের পেশা হিসাবে রাজনীতি দেখিয়েছেন। সেটা আদৌ হয় কিনা আমার মনে প্রশ্ন জাগে !

অক্সফোর্ড শিক্ষিত রেজা কিবরিয়া ছাড়াও আছেন সাঈদ আল নোমান(ডবল মাষ্টার্স, আরেকটা লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে),ববি হাজ্জাজ,নওশাদ জমির।নওশাদ আবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি মাস্টার্স করেছেন।আইভি লীগের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট হলেন ডঃ ওসমান ফারুক, লন্ডন ইউনিভার্সিটির পিএইচডি হলেন ডঃ খন্দকার মোশাররফ হোসেন এবং সাসেক্স ইউনিভার্সিটির ডক্টরেট হলেন ডঃ আবদুল মঈন খান।এহসানুল হক মিলনসহ বাকি চারজন কোত্থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন জানতে পারিনি। চট্টগ্রাম-৯ আসনের আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন মাদ্রাসার উচ্চ শিক্ষিত প্রার্থী ও আছেন।

আইনজীবী, ডাক্তার, শিক্ষক ও সিজনড রাজনীতিবিদ মিলে বিএনপি প্রার্থীদের মধ্যে ৮৫ জন সাবেক সংসদ সদস্য এবং ১৯ জন সাবেক মন্ত্রী।তারেক রহমান সহ ৩১ জন নতুনভাবে মনোনয়ন পেয়েছেন।

তবে দুঃখজনক হলো নারী প্রার্থী মাত্র ১০ জন।অথচ কমপক্ষে ১৫ জনের জন্য অংগীকার করা হয়েছে।অন‍্য দল কি করল সেটার দরকার নেই। দায়িত্বশীল এবং প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির এইটা করা উচিত হয়নি।একইভাবে তরুন এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য আরো বেশি প্রার্থী প্রয়োজন ছিল।

ইংরেজি দৈনিক অবজারভার এবং বাংলা দৈনিক প্রথম আলো এনিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। কিছুটা ভিন্নতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রায় একই চিত্র তাদের প্রতিবেদনে উঠে এসেছে।
Collected.

29/01/2026

কৃষকদের জন্য কাজ করবে ধানের শীষ!
আস্থা রাখুন ধানের শীষে! #সবারআগেবাংলাদেশ
ফজলে হুদা বাবুল Fazley Houda Babul ভাইকে ধানের শীষে ভোট দিন।

#ধানের_শীষে_ভোট_দিন

নওগাঁ ৩ বদলগাছী - মহাদেবপুর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
02/01/2026

নওগাঁ ৩
বদলগাছী - মহাদেবপুর
সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

Address

Badalgachi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badalgachhi Photo & News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share