Jubo Kallyan Society যুব কল্যাণ সোসাইটি

Jubo Kallyan Society  যুব কল্যাণ সোসাইটি একটা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি।

পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সবার মাঝে অনাবিল  সুখ শান্তি ও সমৃদ্ধি  ঈদ মোবারক ও শুভেচ্ছা 🥀এইচ.এম শামসুদ্দীন সভাপতি যুব কল্...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সবার মাঝে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি
ঈদ মোবারক ও শুভেচ্ছা 🥀

এইচ.এম শামসুদ্দীন
সভাপতি
যুব কল্যাণ সোসাইটি
আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।

আসসালামু আলাইকুম পরিবর্তনের প্রত্যাশায় ন্যায়বিচার ও মানুষের কল্যাণের লক্ষ্যে  ক্লিন ইমেজের, সৎ, যোগ্য ও সমাজসেবক এবং জনব...
18/03/2026

আসসালামু আলাইকুম
পরিবর্তনের প্রত্যাশায় ন্যায়বিচার ও মানুষের কল্যাণের লক্ষ্যে ক্লিন ইমেজের, সৎ, যোগ্য ও সমাজসেবক এবং জনবান্ধব নেতা যুব কল্যাণ সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব হাফিজুর রহমান তালুকদার ভাই কে আগামী আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই।

উল্লেখ্য যে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন।
আমরা বিশ্বাস করি— একজন সৎ ও দায়িত্বশীল নেতৃত্বই পারে আমাদের উপজেলাকে এগিয়ে নিতে।
একজন মানবিক নেতা পারে মানুষের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে।

যুব কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত ত্রান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে 👉প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোশাররফ হ...
10/03/2026

যুব কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত ত্রান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
👉প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোশাররফ হোসেন
যুব উন্নয়ন কর্মকর্তা আজমিরীগঞ্জ উপজেলা।
👉সভাপতিত্ব করেনঃ জনাব এইচ.এম শামসুদ্দীন, সভাপতি যুব কল্যাণ সোসাইটি

প্রিয় গ্রামবাসী এবং আমাদের প্রিয় ভাই ও বোনেরা—
আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দীর্ঘদিন যাবত যুব কল্যাণ সোসাইটি মানবিক ও সমাজ সেবা মুলক কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আজ যুব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমাদের গ্রামের কিছু দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের একটি ছোট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং একে অপরের প্রতি মানবিক দায়িত্ব পালন করা।
আমরা বিশ্বাস করি, সমাজ তখনই সুন্দর হয় যখন ধনী-গরিব সবাই একে অপরের পাশে দাঁড়ায়। একজন মানুষের কষ্ট অন্য মানুষের হৃদয়কে নাড়া দেয়—এই মানবিক মূল্যবোধই আমাদের সমাজকে শক্তিশালী করে।
আমাদের এই আয়োজন খুব বড় কিছু নয়, কিন্তু আমরা চেষ্টা করছি যেন অন্তত কিছু পরিবার আজ একটু স্বস্তি পায়। ভবিষ্যতেও আমরা শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন কাজে আপনাদের পাশে থাকতে চাই।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেইসব শুভাকাঙ্ক্ষী ও দানশীল মানুষদের, যাদের সহযোগিতায় আজকের এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
সবশেষে সবার কাছে অনুরোধ করবো—
আমরা সবাই যেন একে অপরের পাশে দাঁড়াই, সমাজের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি এবং আমাদের গ্রামকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাই।
আল্লাহ আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
ধন্যবাদ সবাইকে।

অশেষ ধন্যবাদ সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দ মনোয়ার হোসেন, জলফু আহমেদ, নাঈম, আবু তালেব, উমেন প্রমুখ

10/03/2026
10/03/2026

আমাদের আজকের খাদ্য সামগ্রী বিতরণ কাজ চলছে

নারী সমাজের শক্তি, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক। পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর অবদান অপরিসীম। মায়ের স্নেহ, বোনের ...
08/03/2026

নারী সমাজের শক্তি, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক। পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর অবদান অপরিসীম। মায়ের স্নেহ, বোনের মমতা, সহকর্মীর সহযোগিতা—সব মিলিয়ে নারী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা সকল নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। নারী শিক্ষা, অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

"নারীর ক্ষমতায়নই টেকসই উন্নয়নের ভিত্তি"
সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

সভাপতি
যুব কল্যাণ সোসাইটি
আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।

゚viralvideo

কাতারে অবস্থানরত সবার জন্য সর্তক বার্তা
28/02/2026

কাতারে অবস্থানরত সবার জন্য সর্তক বার্তা

সকল ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
21/02/2026

সকল ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা

19/02/2026

পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদেরকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়।
আসুন, রোজা, নামাজ ও দান-সদকার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করি এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখি।
রমজান হোক আমাদের জীবনের পরিবর্তনের সূচনা।
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। 🌙🤲

সভাপতি
এইচ.এম শামসুদ্দীন
যুব কল্যাণ সোসাইটি
আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক- কে যুব কল্যাণ সোসাইটি এর পক্ষ থেকে জানাই প...
19/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক- কে যুব কল্যাণ সোসাইটি এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ এবং সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতি বিকাশে আপনার প্রতিটি পদক্ষেপ সফল হোক।

আপনার ব্যক্তিগত সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

শুভেচ্ছান্তে,
সভাপতি
যুব কল্যাণ সোসাইটি
আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।

সম্মানিত গ্রামবাসী, প্রবাসী ভাই-বোন ও শুভানুধ্যায়ীবৃন্দ,“যুব কল্যাণ সোসাইটি” একটি নিবন্ধিত সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন...
19/02/2026

সম্মানিত গ্রামবাসী, প্রবাসী ভাই-বোন ও শুভানুধ্যায়ীবৃন্দ,
“যুব কল্যাণ সোসাইটি” একটি নিবন্ধিত সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সহায়তা, শিক্ষা ও মানবিক ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের লক্ষ্য—একটি শান্তিপূর্ণ, সচেতন ও স্বনির্ভর সমাজ গঠন।
বর্তমানে আমরা শিক্ষিত যুবক–যুবতীদের উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক সহায়তা কার্যক্রম, ক্রীড়া ও মানবিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ করছি। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন একান্তভাবে প্রয়োজন।
আমরা বিশ্বাস করি—
✔ ঐক্যই শক্তি
✔ স্বচ্ছতা আমাদের অঙ্গীকার
✔ জনকল্যাণই আমাদের লক্ষ্য
অতএব, সমাজের উন্নয়ন ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ার এই মহৎ উদ্যোগে আপনাদের আর্থিক, নৈতিক ও পরামর্শমূলক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
আসুন, আমরা সকলে মিলেই একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নোয়াগড় গড়ে তুলি।
ধন্যবাদান্তে,
এইচ.এম শামসুদ্দীন
সভাপতি
যুব কল্যাণ সোসাইটি
আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।
゚viralvideo

Address

Nowagor
Azmiriganj
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jubo Kallyan Society যুব কল্যাণ সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share