As suffah Foundation

As suffah Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from As suffah Foundation, Nonprofit Organization, Uttar Gojkhali, Kolagacia, Amtali.

আস-সুফফা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত, জনকল্যাণমূলক বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০২২ সালে মুহা: আরিফ বিল্লাহ সিদ্দিকীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পেছনে আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা করেছেন মুহা: রাকিবুল ইসলাম ও মুহা: বেলাল হোসাইন। এটি বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির অগ্রপথিক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে তাঁর

আদর্শ ও আখলাককে বুকে লালন করে মানুষের আত্মিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধনকল্পে বদ্ধ পরিকর। কুরআন-সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা ও সমাজ গঠন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা প্রচার ও প্রসার আস সুফফা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ইসলামের সুমহান আদর্শ অনুসরণের সাথে মানবকল্যাণে নিয়োজিত থাকার পাশাপাশি দ্বীনী শিক্ষা ও দাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা এর অন্যতম অনুষঙ্গ।


আস সুফফা ফাউন্ডেশনের মৌলিক কার্যক্রম:
ইসলামের মৌলিক শিক্ষা প্রদানে এলাকাভিত্তিক আধুনিক ব্যবস্থাপনায় মক্তব গঠন। সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধনে আধুনিক ও সমৃদ্ধ পাঠাগার স্থাপন। বয়স্কদের জন্য কোরআন শিক্ষার বিশেষ উদ্যোগ গ্রহণ। এতিম, অসহায় ও দুঃস্থ বাচ্চাদের শিক্ষার দায়িত্ব গ্রহণ। বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প, কারিগরি, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় জনসাধারণকে সতর্ককরণ এবং এর ক্ষতিপূরণের লক্ষ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। গরিব পরিবারের সন্তানদের বিবাহকার্যে সাহায্য প্রদান। অসুস্থ রোগাক্রান্ত ব্যাক্তিদের চিকিৎসার জন্য সাহায্য সহায়তা প্রদান। রমজান মাসে অভাবগ্রস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা। ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে যাকাত-ফিতরা, পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ। কোরবানি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে গোশত বিতরণ। দুঃস্থদের মাঝে রিকশা সেলাই মেশিন ইত্যাদি উপার্জন-উপকরণ বিতরণ। সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও জলাধার স্থাপন। পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণ।

আর্থিক সহযোগিতা করতে:
বিকাশ/নগদ :০১৭৪৬৮৪৬০৯১

Address

Uttar Gojkhali, Kolagacia
Amtali
8710

Telephone

+8801795026000

Website

Alerts

Be the first to know and let us send you an email when As suffah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to As suffah Foundation:

Share