Asibul Hasan Memorial Trust

Asibul Hasan Memorial Trust keeping Memory Alive By Helping Others ...

27/06/2025

আলহামদুলিল্লাহ,অত্র ট্রাস্টের ফান্ড থেকে সাম্প্রতিক সময়ে চিকিৎসা সহায়তা প্রাপ্ত কয়েকজন :

১- মোহাম্মদ আবিদ (১৭), শিকলবাহা, কর্ণফুলি, চট্টগ্রাম। ব্লাড ক্যান্সার আক্রান্ত ছোট ভাইটি একজন হাফেজে- কোরআন এবং অতি দরিদ্র পরিবারের একজন হওয়ায়, তার পরিবার এই জটিল রোগের চিকিৎসা ভার বহন করতে অপারগ। আলহামদুলিল্লাহ, অত্র ট্রাস্টের পক্ষ থেকে তার জন্য চিকিৎসা সহায়তা পৌছানো হয়েছিল। আমরা মহান আল্লাহ তায়ালার কাছে ছোট ভাইটির পরিপূর্ণ সুস্থতা কামনা করি, আমীন।

২- মোহাম্মদ আরমান বেপারি (২২), চাঁদপুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ভাইটি ব্রেইন টিওমার আক্রান্ত ছিল, জটিল অপারেশন খরচের ভার বহন করতে তার স্বল্প আয়ের পরিবার সক্ষম ছিল না। তাই অন্যান্য দাতাদের মতো অত্র ট্রাস্টের পক্ষ থেকেও চিকিৎসা সহায়তা তার কাছে পৌছানো হয়েছিল, আলহামদুলিল্লাহ।

৩- মোহাম্মদ আবু বকর (২৭), লোহাগাড়া, চট্টগ্রাম।
ভাইটির উভয় কিডনি বিকল হয়ে গেছে ও হার্টের জটিলতা দেখা দিয়েছে। এইসব জটিল রোগের চিকিৎসা ব্যয় বহন করতে ওনার পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ ,অত্র ট্রাস্টের পক্ষ থেকে ওনার জন্য নগদ চিকিৎসা সহায়তা ওনার ভাইয়ের নিকট পৌঁছানো হয়েছে।

আলহামদুলিল্লাহ, আজকে অত্র ট্রাস্টের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া আধুনিক হসপিটালে একটি ফ্রী - মেডিকেল ক্যাম্...
16/05/2025

আলহামদুলিল্লাহ, আজকে অত্র ট্রাস্টের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া আধুনিক হসপিটালে একটি ফ্রী - মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিয়েছেন এবং প্রায় শতাধিক রোগী বিভিন্ন রোগের চিকিৎসা সেবা নিয়েছেন।
সম্মানিত চিকিৎসকবৃন্দ, লোহাগাড়া আধুনিক হসপিটাল কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম জিএম আইটির কর্ণধার কামরুল কায়েস চৌধুরীর প্রতি ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, এটা অত্র ট্রাস্টের দশম ফ্রী - মেডিকেল ক্যাম্প ছিলো।

সাম্প্রতিক সময়ে অত্র ট্রাষ্টের পক্ষ থেকে আর্থিক  সাহায্য প্রাপ্ত কয়েকজন ছোট ভাই।১) মোহাম্মদ আবরান, ৮ বছর বয়সী , মুত্রনাল...
17/11/2024

সাম্প্রতিক সময়ে অত্র ট্রাষ্টের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রাপ্ত কয়েকজন ছোট ভাই।

১) মোহাম্মদ আবরান, ৮ বছর বয়সী , মুত্রনালীর জটিলতা ও কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে ছিলো। বাড়ি কুতুবদিয়া, চট্টগ্রাম।
বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় অপারেশন খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছিল। আলহামদুলিল্লাহ, ট্রাষ্টের পক্ষ থেকে তার জন্য আর্থিক সহযোগিতা পাঠানো হয়েছিল এবং তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল।

২) অভি দাশ, ৯ বছর বয়সী। তার উভয় কিডনিই বিকল, ডায়ালাইসিস করতে হচ্ছে। বাড়ি বড় কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
তার বাবা একজন জেলে ও দিন মজুর। তার সন্তান এত অল্প বয়সে এমন জটিল রোগে আক্রান্ত হবে তিনি কল্পনাও করতে পারেননি।
ট্রাষ্টের পক্ষ থেকে তার জন্য আর্থিক সহযোগিতা প্রদান ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরামর্শ দান এবং আর্থিক সহযোগিতার অন্যান্য উৎসের খবরাখবর জানানো হয়েছে। এছাড়াও, তার চিকিৎসার ব্যাপারে যোগাযোগ রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ।

৩) মোহাম্মদ আলভি। ১৩ বছর বয়সী। বাড়ি আমিরাবাাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।
খেলতে গিয়ে দুরন্ত ও মেধাবী ছাত্রটির পায়ের হাড় ভেঙ্গে গিয়েছিল। তার ভাগ্য ভালো না হওয়ায়, দীর্ঘ এক বছর ধরে চিকিৎসাধীন থাকলেও এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেনি।ইতোমধ্যে, একাধিক অপারেশনও হয়েছে তার পায়ে। বাবা একজন মার্কেট কেয়ারটেকার হওয়া সত্ত্বেও তার স্বল্প আয়ে সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ট্রাষ্টের পক্ষ থেকে তার অপারেশনের জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছিল, আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ। আজকে অত্র ট্রাস্টের উদ্যোগে নবমবারের মতো ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে মেডিসিন, প্রসূতি ও মহি...
01/11/2024

আলহামদুলিল্লাহ।
আজকে অত্র ট্রাস্টের উদ্যোগে নবমবারের মতো ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে মেডিসিন, প্রসূতি ও মহিলারোগ, চক্ষু ও দন্তরোগ এর চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি।
আমরা ট্রাষ্টের পক্ষ থেকে সম্মানিত চিকিৎসকগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং অত্র স্কুলের সম্মানিত শিক্ষকগণকে এবং স্কুল কমিটিকেও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ইনশাআল্লাহ, আগামীকাল জুমাবার বিকাল ২:৩০ থেকে অত্র ট্রাস্টের উদ্যোগে নবমবারের মতো ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছ...
31/10/2024

ইনশাআল্লাহ, আগামীকাল জুমাবার বিকাল ২:৩০ থেকে অত্র ট্রাস্টের উদ্যোগে নবমবারের মতো ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে মেডিসিন, প্রসুতি, চক্ষু ও দন্তরোগের চিকিৎসা সেবা দিতে যাচ্ছেন নিম্নোক্ত অভিজ্ঞ চিকিৎসকগণ।
স্থান : মধ্য আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ, লোহাগাড়া।চট্টগ্রাম।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মেডিকেল ক্যাম্প অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পার...
09/02/2024

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মেডিকেল ক্যাম্প অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পারার জন্য।

আজকের চিকিৎসা ক্যাম্পে প্রায় শতাধিক ব্যক্তি চিকিৎসা সেবা নিতে পেরেছেন। মেডিসিন, চক্ষু ও দন্তরোগর ৩ জন অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিয়েছেন, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

সেই সাথে কৃতজ্ঞতা জানাই লোহাগাড়া আধুনিক হসপিটাল ও মধ্য আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দদের তাদের এই সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য।

উল্লেখ্য, এটা অত্র ট্রাস্টের ৮ম বারের মতো ফ্রী - চিকিৎসা ক্যাম্প ছিল।

আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইন্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের ছাত্র ক্য...
10/12/2023

আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইন্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের ছাত্র ক্যান্সার আক্রান্ত সাফায়েত হোসেন আখন্দের জন্য ডোনার রেফারেন্সে ও ট্রাষ্ট সদস্যদের সর্বসম্মতিক্রমে বরাদ্দকৃত সাহায্য পৌছানো হয়েছে।

30/11/2023

অতি সম্প্রতি আমাদের ট্রাস্ট ফান্ড থেকে সাহায্য প্রাপ্ত কয়েকজন রোগী। আলহামদুলিল্লাহ, আমাদের ট্রাস্টের কার্যক্রম ট্রাস্টের সদস্যদের সম্মতি সাপেক্ষে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

পেশেন্ট নং: ২৪
নওশিন ছাফা,( ১ বছর)
পিতা: সাইফুল ইসলাম।
মহেশখালী, চট্টগ্রাম।
রোগ: কিডনি ও ইউরিনারি জটিলতা।
সাহায্যের মাধ্যম: অনলাইন ব্যাংকিং।

পেশেন্ট নং: ২৫
জান্নাতুল ফেরদৌস (৫০)
আনোয়ারা, চট্টগ্রাম।
রোগ: কিডনি বিকল।
সাহায্যের মাধ্যম: স্বহস্তে প্রদান, গ্রহিতা সংকোচবোধ ও রোগী নিয়ে ব্যস্ত থাকায় ছবি তোলা হয়নি।

পেশেন্ট নং : ২৬
ফারজানা আকতার (২২)
স্বামী : রিপন হোসেন। (রিকশা চালক)
সন্দ্বীপ, চট্টগ্রাম।
রোগ : সিজারিয়ান অপারেশন।
সাহায্যের মাধ্যম : মোবাইল ব্যাংকিং (বিকাশ)।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আছিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে আজকের এই ব্যতিক্রম ধারার ফ...
18/08/2023

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আছিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে আজকের এই ব্যতিক্রম ধারার ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারার জন্য।
বন্যার্ত এলাকার তিনটি পয়েন্টে আজকে অসংখ্য মানুষ ফ্রী চিকিৎসা সেবা, ঔষধ গ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে যাদের মশারী প্রয়োজন ছিল গ্রহণ করতে পেরছেন।
আমরা ট্রাস্টের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি লোহাগাড়া আধুনিক হসপিটাল কর্তৃপক্ষ ও কামরুল কায়েস চৌধুরীকে যার সহযোগিতায় বন্যার্ত ব্যক্তিরা সম্পুর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধগুলো নিতে পেরেছেন।

অহনা জলদাস, বয়স ৭,দোহাজারী, চন্দনাইশ।বাবা একজন রিকশা চালক ও মৌসুমী জেলে।অত্যন্ত দুঃখের বিষয় অহনার এই অল্প বয়সেই দুটো কিড...
18/07/2023

অহনা জলদাস, বয়স ৭,
দোহাজারী, চন্দনাইশ।
বাবা একজন রিকশা চালক ও মৌসুমী জেলে।
অত্যন্ত দুঃখের বিষয় অহনার এই অল্প বয়সেই দুটো কিডনিই বিকল হয়ে পড়েছে, ডায়ালাইসিস এর প্রয়োজন হচ্ছে।
মহান আল্লাহ তায়ালা তার পরিবারকে ধৈর্য্য দিক ও তার সুচিকিৎসার ব্যবস্থা করে দিক, আমীন।
আজকে ট্রাষ্টের পক্ষ থেকে তার জন্য বরাদ্দকৃত সাহায্য পৌঁছানো হয়েছে, আলহামদুলিল্লাহ।

Address

School Road
Amirabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asibul Hasan Memorial Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share