Agnibina Railway Open Scout Group

Agnibina Railway Open Scout Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Agnibina Railway Open Scout Group, Youth Organization, L/139 (a) Railway School Colony, Brahmanbaria, Dhaka.

মোস্তাক আহমেদ খাদেম টিটু(উডব্যাজার) মহোদয়ের নেতৃত্বে ১৯৯৪ সালে আমাদের যাত্রা শুরু হয়। বাংলাদেশ স্কাউটস,আখাউড়া রেলওয়ে জেলার আওতায় আমরা সকল স্তরে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। নৈতিকতা,নেতৃত্ব ও সমাজসেবায় আমাদের অঙ্গীকার সর্বদা সতর্ক এবং প্রস্তুত ⚜️💜

অঞ্চল থেকে আমাদের এই ছোট্ট মানবিক উদ্যোগটিকে মূল্যায়ন করায় এবং উৎসাহমূলক পোস্ট দেওয়ায় বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চল-এর...
12/08/2026

অঞ্চল থেকে আমাদের এই ছোট্ট মানবিক উদ্যোগটিকে মূল্যায়ন করায় এবং উৎসাহমূলক পোস্ট দেওয়ায় বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চল-এর প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ⚜️

স্কাউটিংয়ের মূল শিক্ষা হলো মানুষের বিপদে পাশে দাঁড়ানো। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে অঞ্চলের পেইজে স্থান দিয়ে কাজের পরিধি ও উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছেন। অঞ্চলের এই ভালোবাসা ও দিকনির্দেশনা আমাদের আগামী দিনে আরও বড় পরিসরে সেবামূলক কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

আমরা সবাই অসুস্থ সালাম সাহেবের জন্য সুস্থতার দোয়া করি।

মানবতার পাশে, সেবার প্রত্যয়ে।
অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ ⚜️

🌍 INTERNATIONAL YOUTH DAY 2026 । 12 AUGUST 2026Different Contexts, Shared AspirationsYouth is more than an age—it is a f...
12/08/2026

🌍 INTERNATIONAL YOUTH DAY 2026 । 12 AUGUST 2026

Different Contexts, Shared Aspirations

Youth is more than an age—it is a force of courage, creativity, resilience and possibility.

Across different communities, cultures and circumstances, young people may face different challenges, yet their aspirations remain remarkably connected: to live with dignity, access equal opportunities, build a better future and make their voices heard.

Young people are not only the leaders of tomorrow; they are changemakers of today. With knowledge, skills, confidence and the spirit of service, they can transform challenges into opportunities and dreams into meaningful action.

For Bangladesh, the energy and potential of its young generation are among its greatest strengths. Empowering youth through quality education, meaningful opportunities, creativity, leadership and participation can help build a more inclusive, peaceful and prosperous society.

As Scouts, we believe in turning potential into purpose, challenges into courage and dreams into action.

✨ Different backgrounds. Different journeys.
One shared hope for a better tomorrow.

On International Youth Day 2026,
Agnibina Railway Open Scout Group celebrates the courage, creativity and limitless potential of young people everywhere.

Let youth lead. Let youth serve. Let youth shape the future.

Happy International Youth Day 2026! 💚

🎓 অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🌟এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-5 অর্জনকারী সকল কৃতী শিক্ষার্থীকে অগ্নিবীণা রেলওয়ে ম...
10/08/2026

🎓 অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🌟

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-5 অর্জনকারী সকল কৃতী শিক্ষার্থীকে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💚

তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার এই সাফল্য নিঃসন্দেহে গর্বের। এই অর্জন হোক তোমাদের স্বপ্নপূরণের পথে নতুন প্রেরণা সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যাও আরও দূর, আরও উঁচুতে।

তোমাদের আগামীর পথ হোক আলোকিত, সুন্দর ও সাফল্যময়। ✨
— অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ⚜️

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, আখাউড়ার নিরাপত্তা প্রহরী মোঃ সালাম মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন...
10/08/2026

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, আখাউড়ার নিরাপত্তা প্রহরী মোঃ সালাম মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি তাঁর একটি অপারেশনও সম্পন্ন হয়েছে। অসুস্থতার এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে সালাম মিয়ার চিকিৎসা ও পারিবারিক সংকট মোকাবিলায় অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কাশেম ইস্পাহানি মহোদয়ের কাছে এ সহায়তা হস্তান্তর করা হয়, যা পরবর্তীতে অসুস্থ সালাম মিয়ার কাছে পৌঁছে দেওয়া হবে।

সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোঃ হালিম, যুগ্ম সম্পাদক আব্দুল করিম চৌধুরী রাসেল, সিনিয়র রোভার মেট রাব্বি চৌধুরী, রোভার মেট জাহিদুল হক শ্রাবণ এবং সহকারী রোভার মেট মোঃ নয়ন ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম এবং বাংলাদেশ স্কাউটস, আখাউড়া রেলওয়ে জেলার জেলা স্কাউট লিডার মোঃ সেলিম মিয়া(উডব্যাজার)সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক বলেন, স্কাউটিং শুধু প্রশিক্ষণ, শৃঙ্খলা কিংবা অভিযানের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালনও স্কাউটিংয়ের অন্যতম মূল চেতনা। সেই চেতনাকে ধারণ করেই সালাম মিয়ার কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

মানবতার পাশে, সেবার প্রত্যয়ে।
অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ।

আখাউড়ায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে 'বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস' এবং স্কাউটিং-ভিত্তিক সামাজিক সংগঠন ...
01/08/2026

আখাউড়ায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে 'বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস' এবং স্কাউটিং-ভিত্তিক সামাজিক সংগঠন ‘প্রত্যয় (সুন্দর আগামীর জন্য)’-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে ১লা আগস্ট ২০২৬, শনিবার বিকেলে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ ডেনে (প্রত্যয়ের অস্থায়ী কার্যালয়) প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলার সহ-সভাপতি মোঃ নিশারুল ইসলাম-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলার সহকারী কমিশনার (সংগঠন, স্ট্রাটেজিকপ্লানিং ও গ্রোথ এবং বিধি) এবং বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল এর সহকারী লিডার ট্রেনার(এএলটি) মোঃ আহসান কবির লিটন-এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলার কোষাধ্যক্ষ এম এস কে খাদেম সেলিম (উডব্যাজার), জেলা সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং এবং মিডিয়া এন্ড পাবলিকেশন) মোঃ মিনহাজুল আবেদীন খাদেম হান্নান, জেলা কাব লিডার শফিকুল আলম তুরান(উডব্যাজার) এবং জেলা স্কাউট লিডার মোঃ সেলিম(উডব্যাজার)

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অগ্নিবীণা গ্রুপের সিনিয়র রোভার মেট রাব্বি চৌধুরী, রোভার মেট জাহিদুল হক শ্রাবণ, বাপ্পী আহমেদ(সিডিএস) গোধূলি রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ এর সম্পাদক প্রণয় চন্দ্র দাস সহ জেলার বিভিন্ন স্কাউট গ্রুপের সদস্যগণ ও স্থানীয় স্কাউট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও বক্তারা প্রত্যয়ের দীর্ঘ ১১ বছরের গতিশীল সামাজিক, সেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানান এবং সংগঠনটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন; একই সাথে অনুষ্ঠানে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং সর্বশেষে উপস্থিত সকলের মাঝে আপ্যায়নের মধ্য দিয়ে উক্ত সভার সফল সমাপ্তি ঘটে।

01/08/2026

এক টুকরো কাপড়, অসীম দায়িত্ব ও মানবসেবার প্রতীক!

আজ ১ আগস্ট, বিশ্ব স্কার্ফ দিবস। ১৯০৭ সালে ব্রাউনসি দ্বীপ থেকে শুরু হওয়া স্কাউটিংয়ের সেই যাত্রা আজ ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। আমাদের গলায় জড়ানো এই স্কার্ফ শুধু পোশাক নয়—এ যেন শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মানবতার প্রতি অঙ্গীকারের এক নীরব সাক্ষী।

'অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ'-এর পক্ষ থেকে বিশ্বের সকল স্কাউট ভাই-বোন, লিডার ও শুভানুধ্যায়ীদের জানাই বিশ্ব স্কার্ফ দিবসের শুভেচ্ছা ও স্কাউট সালাম! ⚜️❤️
সেবার শক্তিতে গড়ি সুন্দর, বাসযোগ্য পৃথিবী।


স্কার্ফ শুধু গলায় জড়ানো এক টুকরো কাপড় নয়, এটি আমাদের অঙ্গীকার আর দায়িত্বের প্রতীক। ত্যাগের মহিমায় উজ্জ্বল আমাদের এই সম্...
01/08/2026

স্কার্ফ শুধু গলায় জড়ানো এক টুকরো কাপড় নয়, এটি আমাদের অঙ্গীকার আর দায়িত্বের প্রতীক। ত্যাগের মহিমায় উজ্জ্বল আমাদের এই সম্পর্ক।

অগ্নীবীণা পরিবারের পক্ষ থেকে বিশ্ব স্কার্ফ দিবসে সকল স্কাউট বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্কাউট সালাম! ⚜️

#বিশ্বস্কার্ফদিবস #স্কাউটসালাম #অগ্নীবীণা #বাংলাদেশ

🌿 বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৬ 🌍প্রকৃতি শুধু আমাদের চারপাশের সৌন্দর্য নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। একটি সবুজ, ন...
29/07/2026

🌿 বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৬ 🌍

প্রকৃতি শুধু আমাদের চারপাশের সৌন্দর্য নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। একটি সবুজ, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়তে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের সবার কর্তব্য।

আজকের এই দিনে আসুন আরও বেশি গাছ লাগাই, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে একসঙ্গে কাজ করি।

প্রকৃতিকে রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলি।

২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবসহেপাটাইটিস একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক তথ্য, সময়মতো পরীক্ষা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে ...
28/07/2026

২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস

হেপাটাইটিস একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক তথ্য, সময়মতো পরীক্ষা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে আমরা নিজেদের, পরিবার এবং সমাজকে এই রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারি।

আসুন, সচেতনতার আলো ছড়িয়ে দিই এবং একটি সুস্থ, নিরাপদ ও হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।

সচেতন হোন • পরীক্ষা করুন • সুস্থ থাকুন, চিকিৎসা নিন, হেপাটাইটিসমুক্ত জীবন গড়ুন।

জনসচেতনতায়: অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ

⭐️⭐️⭐️ ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! ⭐️⭐️⭐️🔥 অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ[AGNIBINA RAILWAY OPEN SCOUT GROU...
18/07/2026

⭐️⭐️⭐️ ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! ⭐️⭐️⭐️

🔥 অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ
[AGNIBINA RAILWAY OPEN SCOUT GROUP]
📌 প্রতিষ্ঠাকাল: ১৮ ফেব্রুয়ারি ১৯৯৪খ্রী. | রেজি. নং: বাঃস্কাঃআরেজে-০৭/৯৪
অঞ্চল: বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল
জেলা: বাংলাদেশ স্কাউটস, আখাউড়া রেলওয়ে জেলা

আপনি কি আপনার সন্তানকে অথবা নিজেকে একজন আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে এখনই সুযোগ! 👇

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি একটি জীবনধারা — নতুন কিছু শেখা, রোমাঞ্চকর ক্যাম্পিং আর জীবনকে সুন্দরভাবে গড়ার এক অসাধারণ সুযোগ।

👥 কারা ভর্তি হতে পারবে?
🔹 কাব: ৬–১১ বছর
🔹 স্কাউট: ১১–১৭ বছর (পিএসসি উত্তীর্ণ)
🔹 রোভার/গার্ল-ইন রোভার: ১৭–২৫ বছর (এসএসসি উত্তীর্ণ)
🔹 কলেজ/বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও সমাজসেবায় আগ্রহী যে কেউ

🟥 ভর্তি ফরম সম্পূর্ণ বিনামূল্যে! 🟥

🌟 কেন স্কাউটিং করবেন?
✅ নেতৃত্ব ও দল পরিচালনার দক্ষতা অর্জন
✅ আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা ও ব্যক্তিত্ব বিকাশ
✅ ফার্স্ট এইড ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ
✅ সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ
✅ ক্যাম্পিং, হাইকিং, ট্র্যাকিং ও নানা অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা
✅ জাতীয় ও আন্তর্জাতিক জাম্বুরি/ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ
✅ যোগাযোগ দক্ষতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি
✅ পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম
✅ ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক বাস্তব দক্ষতা অর্জন
✅ রেলওয়ে সম্পর্কিত বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ
✅ একজন আদর্শ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ

🌿 আমাদের উল্লেখযোগ্য কার্যক্রম
🔹 আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিক ও জেলা ক্যাম্পে অংশগ্রহণ
🔹 নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম
🔹 জনসেবামূলক কার্যক্রম
🔹 রক্তদান ও স্বাস্থ্যসেবা কর্মসূচি
🔹 পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ রক্ষা কার্যক্রম
🔹 ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ
🔹 পথশিশু ও সুবিধাবঞ্চিতদের জন্য মানবিক কার্যক্রম
🔹 দেশব্যাপী স্কাউটিং নেটওয়ার্কের সাথে কাজ করার সুযোগ
🔹 ব্যক্তিত্ব উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে সহায়তা
🔹 স্কাউট ব্যাজ ও বিভিন্ন অর্জনের সুযোগ
🔹 প্রশিক্ষিত লিডারদের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা

💰 বার্ষিক সদস্য নবায়ন ফি
🟧 কাব: ৬০/- টাকা
🟩 স্কাউট: ১২০/- টাকা
🟥 রোভার: ১৮০/- টাকা

📍 ফরম সংগ্রহের স্থান
১. স্কাউট ডেন: এল/১৩৯ (ক), রেলওয়ে স্কুল কলোনী, আখাউড়া।
২. ভাই ভাই স্টোর, রেলওয়ে স্কুল সংলগ্ন, আখাউড়া।

📞 যোগাযোগ করুন
মোঃ হালিম (সম্পাদক) — 📱 +880 1629-319267
জাহিদুল হক শ্রাবণ (রোভার মেট) — 📱 +880 1762-298829
📧 [email protected]
🌐 facebook.com/arosg1994

Address

L/139 (a) Railway School Colony, Brahmanbaria
Dhaka
3450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agnibina Railway Open Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share