একতা গোষ্ঠী - Akota Goshty

একতা গোষ্ঠী - Akota Goshty Just Make Unity. Everything Will Easy. Education, Peace, Unity, Progress Are The Main Pillar Of Our Organization.

একতা, শৃঙ্কলা, বিশ্বাস হারিয়ে দিনের পর দিন মানুষ শক্তিহীন হয়ে যাচ্ছে। অশান্তিতে ভরে যাচ্ছে গোটা জাতির মেরুদন্ড। সত্যই ধর্ম, তাতেই শান্তি; মিথ্যাই ধর্মহীনতা, তা কেবলই অশান্তির আগুনে জ্বলতে থাকে।
উন্নত জাতি হিসেবে গড়ে উঠবার কোন পথ কি আমাদের নেই?
অবশ্যই আছে।
সেটা কি?
সব মানুষকে শিক্ষার আলোই আলোকিত হতে হবে, সব মানুষকে শান্তিপূর্ণ জীবন-যাপন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং প্রগতিশীল হতে হবে। তবেই জীবন হবে সুখময়।

এই লক্ষে আমাদের সবার প্রাণপ্রিয় সংগঠন

একতা গোষ্ঠী
শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি

পর্দা নামলো স্বর্গীয় অনিল কান্তি দাশ স্মৃতি স্মরণে একতা গোষ্ঠী আন্ত:ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৬ তম আসর। সবার ভাতৃত্বপ...
11/04/2026

পর্দা নামলো স্বর্গীয় অনিল কান্তি দাশ স্মৃতি স্মরণে একতা গোষ্ঠী আন্ত:ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৬ তম আসর।
সবার ভাতৃত্বপূর্ণ অংশগ্রহনে এইবারের টুর্নামেন্টটা ছিলো দুর্দান্ত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই স্বর্গীয় অনিল কান্তি দাশের পরিবার, টিম ওনার, বাবুল দাশ তনয়, লিটন চৌধুরী বাবু, সুরজিত কর মুক্তি,উত্তম মজুমদারসহ সকল বড় ভাইদের। যাদের আর্থিক ও মানসিক অনুপ্রেরণায় আজকে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করা গিয়েছে।
অভিনন্দন জানায় দুই ফাইনালিস্ট টিমকে সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। আর সকল খেলোয়াড়রা মূল্যায়ন করবে আমাদের এইবারের আয়োজন তাদের কেমন লেগেছে।ভবিষ্যতে আরও বড় পরিসরে আবার দেখা হবে।
মোরা ধ্বংসের নয়, মোরা সৃষ্টির।।❤️

২৫ শে মার্চ ১৯৭১, রাত ১টায় ''অপারেশন সার্চলাইট'' এর নামে সারা দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্ব...
25/03/2026

২৫ শে মার্চ ১৯৭১, রাত ১টায় ''অপারেশন সার্চলাইট'' এর নামে সারা দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। ঘুমন্ত নিরস্ত্র জনতার উপর নির্বিচারে হানাদার বাহিনী চালাতে থাকে পৈশাচিক হত্যাযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত ছাত্রদের হত্যা করে তারা। নিধনযজ্ঞ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ আরো অনেকের ওপর।এরপর ২৫ মার্চ মধ্যরাতে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেফতার হবার কিছুক্ষণ আগে রাত ১২টার পর স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু। এরপর চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষণাটি প্রচার করা হয়। সে ঘোষণার পরই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অসংখ্য বাঙালি, আর সে যুদ্ধজয়ের মাধ্যমেই সৃষ্টি হয় আজকের বাংলাদেশ।তাই ২৫ শে মার্চ ভয়ঙ্করী হলেও এই দিন আমাদের সংবিধান, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীতসহ আমাদের সব অর্জনের সূচনা করে দিয়েছে।২৫ শে মার্চ আমাদের সবচেয়ে বড় আত্মত্যাগ গুলোর একটি। সবচেয়ে কষ্টের দিন আর জাতি হিসেবে সবচেয়ে গৌরবের দিন।
তাই এই দিনটিকে স্মরণ করে একতা গোষ্ঠী, ৭১এর এই গনহত্যার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছিলো ২০১৭ সালে খেলা চলাকালীন সময়ে।

একতা গোষ্ঠী আয়োজিত স্বর্গীয় অনিল কান্তি দাশ স্মৃতি আন্ত:ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের মেগা অকশন। সবার অংশগ্রহণে মেগা অকশনট...
12/03/2026

একতা গোষ্ঠী আয়োজিত স্বর্গীয় অনিল কান্তি দাশ স্মৃতি আন্ত:ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের মেগা অকশন।
সবার অংশগ্রহণে মেগা অকশনটি হয়ে উঠেছিল দারুন প্রানবন্ত। আমরা চেষ্টা করেছি ছোটদের আবদার মিটানোর। কেমন হয়েছে তারাই মূল্যায়ন করুক।
কেমন হলো একতা গোষ্ঠীর তরুন তুর্কিরা?? তোমরায় বলো!

আমাদের এই আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত। ❤️
12/03/2026

আমাদের এই আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত। ❤️

06/02/2026

সত্যজিৎ রায়—একটি নাম নয়, এক সম্পূর্ণ শিল্পভুবন।
চলচ্চিত্র, সাহিত্য, চিত্রকলা—সবখানেই তাঁর স্পর্শ অনন্য।
মানুষের হাসি-কান্না, নিঃশব্দ যন্ত্রণা আর জীবনের গভীর সত্যকে তিনি তুলে ধরেছেন অসাধারণ সংবেদনশীলতায়।
ফেলুদা থেকে অপু—প্রতিটি চরিত্র আজও বাঙালির স্মৃতিতে জীবন্ত।
তিনি আমাদের শিখিয়েছেন, শিল্প মানে শুধু বিনোদন নয়—শিল্প মানে মনুষ্যত্ব।

প্রতিমাশিল্পী: SriJon Das Miton
সৃজনশৈলী: Joy Das
আলোকসজ্জায়: 19 light house
চিত্রগ্রাহক: Optimistic Dey

24/01/2026

|। বাণী বন্দনা ১৪৩২ বঙ্গাব্দ |
ভাবনা: """ মহারাজা"""

মাতৃরূপায়ন : SriJon Das Miton
সৃজনশৈলী : Joy Das
আলোকসজ্জা : 19 light house
ভিডিও : সাগর

আয়োজন: একতা গোষ্ঠী শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদ।
একতা গোষ্ঠী - Akota Goshty

গতকাল একতা গোষ্ঠী পূজা মন্ডপ ছিলো আপনাদের উপস্থিতিতে মুখরিত। আজ ও আমাদের আয়োজন রয়েছে। সন্ধ্য ৬.০০- সংগীত আয়োজন - পরিবেশন...
24/01/2026

গতকাল একতা গোষ্ঠী পূজা মন্ডপ ছিলো আপনাদের উপস্থিতিতে মুখরিত।
আজ ও আমাদের আয়োজন রয়েছে।
সন্ধ্য ৬.০০- সংগীত আয়োজন - পরিবেশনায় -একতা গোষ্ঠী সাংস্কৃতিক গ্রুপ।
সন্ধ্যা ৬.৩০- পুরস্কার বিতরণ - গীতা পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতা।
সন্ধ্যা ৭.০০- গীতিনাট্য --পরিবেশনায়-একতা গোষ্ঠী সাংস্কৃতিক গ্রুপ।
আমাদের এই আয়োজনে আপনাদের সবার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

23/01/2026

কলম আর ক্যামেরায় যিনি সৃষ্টি করেছিলেন এক আলাদা জগত—
চিরস্মরণীয় শিল্পী
"সত্যজিৎ রায়।"

|||| সত্যজিৎ রায়-একটি নাম নয়, এক সম্পূর্ণ শিল্পভুবন ||||
চলচ্চিত্র, সাহিত্য, চিত্রকলা—সবখানেই তাঁর স্পর্শ অনন্য।
মানুষের হাসি-কান্না, নিঃশব্দ যন্ত্রণা আর জীবনের গভীর সত্যকে তিনি তুলে ধরেছেন অসাধারণ সংবেদনশীলতায়।
ফেলুদা থেকে অপু—প্রতিটি চরিত্র আজও বাঙালির স্মৃতিতে জীবন্ত।
তিনি আমাদের শিখিয়েছেন, শিল্প মানে শুধু বিনোদন নয়—শিল্প মানে মনুষ্যত্ব।

ভাবনা: """ মহারাজা"""

মাতৃরূপায়ন : SriJon Das Miton
সৃজনশৈলী : Joy Das
আলোকসজ্জা : 19 light house

আয়োজন: একতা গোষ্ঠী শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদ।
একতা গোষ্ঠী - Akota Goshty

✨ একতা গোষ্ঠী বাণী অর্চনা পরিষদের ✨🌸 পুরস্কার বিতরণী সন্ধ্যা 🌸আগামীকাল ২৪ জানুয়ারি—একটি ভিন্ন স্বাদের, স্মরণীয় সন্ধ্যার ...
23/01/2026

✨ একতা গোষ্ঠী বাণী অর্চনা পরিষদের ✨
🌸 পুরস্কার বিতরণী সন্ধ্যা 🌸
আগামীকাল ২৪ জানুয়ারি—
একটি ভিন্ন স্বাদের, স্মরণীয় সন্ধ্যার আমন্ত্রণ।
🎶 গানের আড্ডা
🎭 নতুন ও চমকপ্রদ আয়োজন
🖼️ চিত্রকল্পের আবেশে নির্মিত বিশেষ উপস্থাপনা
এই সন্ধ্যার বিশেষ আকর্ষণ—
নৃত্য ও অনুভূতির মেলবন্ধনে এক অনন্য চিত্রনাট্য
✨ চিত্রনাট্যের নাম:
💃 “নৃত্যকথায় রায়দর্শন” 💃
এসে পড়ুন,
সংস্কৃতি, সৃজনশীলতা ও আবেগে ভরপুর এক অনবদ্য সন্ধ্যার সাক্ষী হতে।

মাতৃমুখ ❤️একতা গোষ্ঠী সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা ১৪৩২ বঙ্গাব্দ📸 Sumit Datta
23/01/2026

মাতৃমুখ ❤️
একতা গোষ্ঠী সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা ১৪৩২ বঙ্গাব্দ
📸 Sumit Datta

Address

East Goshaildanga, Chittagong Stock Exchange Road
Agrabad
4100

Alerts

Be the first to know and let us send you an email when একতা গোষ্ঠী - Akota Goshty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to একতা গোষ্ঠী - Akota Goshty:

Share