অংশী

অংশী ‘অংশী’ একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। শিল্প প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘অংশী

সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। হাসি, আনন্দে এবং ভালোবাসায় কাটুক সুন্দর মুহূর্তগুলো। ঈদ মোবারক 🌙
20/03/2026

সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। হাসি, আনন্দে এবং ভালোবাসায় কাটুক সুন্দর মুহূর্তগুলো। ঈদ মোবারক 🌙

অমর একুশে গ্রন্থমেলায় আসছে অংশী সাহিত্য পত্রিকা হাসপাতাল সংখ্যা। লেখক, প্রকাশক,উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও বিজ্ঞাপনদাতাদের আন্...
24/02/2026

অমর একুশে গ্রন্থমেলায় আসছে অংশী সাহিত্য পত্রিকা হাসপাতাল সংখ্যা। লেখক, প্রকাশক,উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক অভিবাদন ও প্রাণময় শুভেচ্ছা।

কাজের মূল্যায়ন পেতে ভালোই লাগে। বিনিময় মূল্য এবং চমৎকার লাঞ্চ। অশেষ ধন্যবাদ অংশীর গুরুত্বপূর্ণ মেম্বার Chandra Rani Dev ...
09/11/2025

কাজের মূল্যায়ন পেতে ভালোই লাগে। বিনিময় মূল্য এবং চমৎকার লাঞ্চ। অশেষ ধন্যবাদ অংশীর গুরুত্বপূর্ণ মেম্বার Chandra Rani Dev Sarker. এভাবেই পাশে থাকবেন। অশেষ কৃতজ্ঞতা ।
উল্লেখ্য যে অংশী সাহিত্য পত্রিকার গৃহকর্মী সংখ্যাটি সুধী মহলে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই বিনিময় মূল্য উপহার দিয়েছেন " অংশী স্বপ্নজয়ী পাঠশালা"র আদিবাসী সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের জন্য। তাদের সকলকে অভিবাদন। ইতোমধ্যে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম বানানোর উদ্যোগ নেয়া হয়েছে। শীঘ্রই ড্রেসগুলো তাদের কাছে পৌছে দেয়া হবে। এজন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশীর সাহিত্য সম্পাদক ও অংশী সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক কথাসাহিত্যিক মনি হায়দারের কাছে। মূলত তার পরামর্শে আমি এই কঠিন উদ্যোগটি হাতে নেয়ার সাহস সঞ্চয় করি। মনি ভাই বলেছিলেন, "একটা পত্রিকা করলে, এর লভ্যাংশ দিয়ে আদিবাসী শিশুদের উন্নয়ন করতে পারবেন।" আজ এর সাফল্য দেখে ভালো লাগছে। অংশীর অনেকেই এই মহৎ উদ্যোগটির সাথে আছেন। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। জয় হোক মানব কল্যাণের।

সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশীর অঙ্গীকার ছিল শরিয়তপুর জেলার আলাওলপুর ইউনিয়নে মাঝেরচর গ্রামে এসডিএস একাডেমিতে শিক্ষার্থীদে...
22/01/2025

সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশীর অঙ্গীকার ছিল শরিয়তপুর জেলার আলাওলপুর ইউনিয়নে মাঝেরচর গ্রামে এসডিএস একাডেমিতে শিক্ষার্থীদের জন্য স্কুলবেঞ্চ উপহার দেব। আমরা বছর খানেক আগে সেগুলো পাঠিয়ে দিয়েছিলাম। দাতা ছিলেন অংশীর মানবকল্যাণ সম্পাদক মেজর মিজানুর রহমান ও অংশীর নির্বাহী সদস্য ডক্টর মালিকা কলেজের সহকারী অধ্যাপিকা চন্দ্রা রানী দেব সরকার। নানান ব্যস্ততায় সেগুলো পরিদর্শনে দেরী হয়ে গেল। সেই উপলক্ষে আজ আমাদের আনুষ্ঠানিক আগমনে একাডেমির প্রশাসনিক কর্মকর্তাগণ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের মাঝে বেশ আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। আমরাও বেশ আনন্দিত ও সম্মানিত বোধ করি তাদের আন্তরিক আতিথেয়তায়।
আমাদের মাঝে উপস্থিত ছিলেন অংশীর অন্যতম উপদেষ্টা ও ওয়াসার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ডক্টর গোলাম মোস্তফা, উপদেষ্টা রয়টার্স পদকপ্রাপ্ত সাংবাদিক রফিকুর রহমান , নির্বাহী সদস্য ও প্রবীণ বিষয়ক লেখক হাসান আলী, প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক শ্যামলী খান, সাধারণ সম্পাদক কবি শাহিদা ইসলাম,আয়েশা আক্তার প্রমুখ।

Address

2213/4/G/1, Shapla Housing
Agargaon
1207

Telephone

+8801911045463

Website

Alerts

Be the first to know and let us send you an email when অংশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অংশী:

Share