SETU TCP

SETU TCP SETU was formed in 1983 aiming to enable disadvantaged people for sustainable development.

SETU is a national level rights based development organization in Bangladesh having special consultative status with ECOSOC, observer status with UNCCD and UNFCCC.

11/05/2026
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার আর্টিকেল ৫.৩ অনুমোদন।সেতু'র কারিগরি সহযোগিতায় মহেশপুর পৌরসভা তামাক কোম্পানির প্রভাবমুক্ত রাখা...
06/05/2026

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার আর্টিকেল ৫.৩ অনুমোদন।

সেতু'র কারিগরি সহযোগিতায় মহেশপুর পৌরসভা তামাক কোম্পানির প্রভাবমুক্ত রাখার লক্ষে এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ অনুমোদন করেছে।

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। প্রতিবছর দিবসটির একট...
02/05/2026

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। প্রতিবছর দিবসটির একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এ বছরের প্রতিপাদ্য সম্পর্কে জানতে ক্লিক করুন:

https://www.who.int/news/item/17-10-2025-world-no-tobacco-day-2026--unmasking-the-appeal---countering-nicotine-and-tobacco-addiction

27/04/2026

কিছুদিন আগেও দেশে ই–সিগারেট আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ ছিল।সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। জনস্ব....

21/04/2026

The "landmark" legislation aims to stop anyone born after 1 January 2009 from taking up smoking to create a smoke-free generation.

দেশে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা বাতিল করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের উদ্বেগhttps://www.publichealth24.com/e-cig...
17/04/2026

দেশে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা বাতিল করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের উদ্বেগ

https://www.publichealth24.com/e-cigarette-whonews/

১৬ এপ্রিল ২০২৬ সাভার পৌরসভার প্রশাসক ও ইউএনও মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত এলজিআই গাইডলাইন বাস্তবায়নে।
16/04/2026

১৬ এপ্রিল ২০২৬ সাভার পৌরসভার প্রশাসক ও ইউএনও মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত এলজিআই গাইডলাইন বাস্তবায়নে।

16/04/2026

নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচ : শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি মোঃ হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি। আজ বুধবা....

নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচ : শিশুদের জন্য প্রাণঘাতী হুমকিনিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচ : শিশুদের জন্য...
15/04/2026

নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচ : শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি

নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচ : শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি। তামাক ব্যবহার হ্রাসের জন্য তামাক নিয়ন্ত্রণ আইনটি পাশ করায় আমরা সরকারকে অভিনন্দন জানাই।

তবে বিলটি পাশের ক্ষেত্রে ইমার্জিং টোবাকো প্রোডাক্ট (ই-সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো প্রোডাক্ট) ইত্যাদি দ্রব্যকে ধারা ২(গ) সংজ্ঞা হতে বাদ দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ সংক্রান্ত বিধানও বিলুপ্ত করা হয়েছে।

এই বিলুপ্তির প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুসরণ করেনি, যা সত্যিই দুঃখজনক।

ফলে এই নতুন দ্রব্য নিয়ন্ত্রণে কার্যত বাংলাদেশে কোনো আইন রইল না। ফলে ইমার্জিং টোবাকো প্রোডাক্ট- এর মতো নেশা দ্রব্য শিশু-কিশোরদের নিকট বিক্রিতে বিক্রেতাদের কোনো বাধা নেই।

এ অবস্থায় দেশের শিশু কিশোর নতুন নেশা পণ্যের দ্বারা নিকোটিনে আসক্ত হওয়ার সম্ভবনা ব্যাপকভাবে বেড়ে গেলো।

বিক্রেতারা যেকোনো বয়সীদের নিকট এই নেশাদ্রব্য বিক্রয় করবে। ফলে এটি শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১০ টায় তামাক বিরোধী ৬ টি সংগঠন বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ), বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি), পাবলিক হেলথ ল' ইয়ার্স নেটওয়ার্ক (পিএইচএল), তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও সিটিজেন্স ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট (সিএসডি) যৌথভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

“নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচ : শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি” শীর্ষক এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, সিএসডির আহ্বায়ক একেএম মাকসুদ।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটসের আহ্বায়ক ইকবাল মাসুদ, বিএনটিটিপি’র টেকনিক্যাল কমিটির সদস্য ও তামাক নিয়ন্ত্রণ গবেষক মো. বজলুর রহমান, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিশু বিশেষজ্ঞ শাহ ইসরাত আজমেরী, সেতু'র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শাগুফতা সুলতানা, তাবিনাজের সমন্বয়ক সীমা দাস সীমু ও পিএইচএলের অ্যাডভোকেট উম্মে হাবিবা কুমকুম।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ গবেষক ফারহানা জামান লিজা এবং সঞ্চালনা করেন তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ সামিউল হাসান সজীব।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ই-সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোবাকো প্রডাক্ট বাংলাদেশে প্রসারের ক্ষেত্রে দুটি বিদ্যমান নিয়ন্ত্রণ পন্থা রয়েছে।

এক, আমদানি আদেশের আওতায় এ দেশে ই-সিগারেট আমদানি নিষিদ্ধ রয়েছে। দুই, মহামান্য আপিল বিভাগের নির্দেশনা রয়েছে। ফলে ই-সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোবাকো প্রডাক্ট প্রসারের প্রচেষ্টা আপিল বিভাগের নির্দেশনার পরিপন্থি।

তারা আরও বলেন, আমদানি আদেশে নিষিদ্ধ, অধ্যাদেশে নিষিদ্ধ, মাহমান্য আপিল বিভাগের নির্দেশনা এবং সর্বোপরি বাংলাদেশে এই দ্রব্যের ব্যবহার কম থাকার পরও দেশের অর্থনীতির কথা বলে এই নতুন নেশা দ্রব্য নিয়ন্ত্রণহীনভাবে দেশে বাজার সৃষ্টি করার সুযোগ জনস্বাস্থ্যের জন্য হুমকি।

বাংলাদেশে ইমাজিং টোবাকো প্রোডাক্ট-র ব্যবহার নেই বললেই চলে। দেশের অর্থনীতির দোহাই দিয়ে এ বিধান বাতিল সত্যিই দুঃখজনক এবং জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি।

Address

House# 749, Road# 8, Baitul Aman Housing Society
Adabar
1207

Alerts

Be the first to know and let us send you an email when SETU TCP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share