৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ

৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ ঐক্য • শৃঙ্খলা • উন্নয়ন

৩৫ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের উদ্যোগে আজ সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক জনাব  আব্দুল কাইয়ুম চৌধুরী মহোদয়ের সাথে এক গ...
19/04/2026

৩৫ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের উদ্যোগে আজ সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী মহোদয়ের সাথে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে চক্ষু হাসপাতাল থেকে টেক্সটাইল পর্যন্ত সড়কটির বর্তমান চলাচল অযোগ্য অবস্থা দূর করে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি তুলে ধরা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম (ডিসি) মহোদয়ের সাথে সাক্ষাতের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে গমন করা হলে তিনি উপস্থিত না থাকায় উত্থাপনযোগ্য দাবিসমূহ যথাযথভাবে লিখিত আকারে তাঁর দপ্তরে জমা প্রদান করা হয়।

জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ৩৫ নং ওয়ার্ডের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটি পরিকল্পিত আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নবনির্বাচিত নেতৃত্বের সুদূরপ্রসারী চিন্তা, দায়িত্বশীলতা ও আন্তরিক প্রচেষ্টায় ক্লাবটি আরও গতিশীল ও সমৃদ্ধ হয়ে উঠবে এই প্র...
18/04/2026

নবনির্বাচিত নেতৃত্বের সুদূরপ্রসারী চিন্তা, দায়িত্বশীলতা ও আন্তরিক প্রচেষ্টায় ক্লাবটি আরও গতিশীল ও সমৃদ্ধ হয়ে উঠবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

গতকাল ৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ এর আত্মপ্রকাশের পর সর্বসম্মতিক্রমে ইসলামপুর বাজারের টেক্সটাইল রোড এলাকায় ফুটপাত দখল...
04/04/2026

গতকাল ৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ এর আত্মপ্রকাশের পর সর্বসম্মতিক্রমে ইসলামপুর বাজারের টেক্সটাইল রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করা ও যানজট নিরসনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ পরিষদের পক্ষ থেকে সরেজমিনে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে রাখা চায়ের দোকান, ফলের দোকান, সিএনজি স্ট্যান্ডসহ সংশ্লিষ্ট সকলকে সতর্কবার্তা প্রদান করা হয় এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে দ্রুত স্থান খালি রাখার নির্দেশনা দেওয়া হয়। সিএনজি ও টমটম চালকদেরও যানজট সৃষ্টি না করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য এই গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করে প্রতিদিন প্রায় ৬-৭টি এলাকার মানুষসহ ৩৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ চলাচল করে। এছাড়াও এই স্থানেই ৩৫নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয় অবস্থিত। বিশেষ করে নারীদের জন্য ফুটপাতটি দীর্ঘদিন ধরে অনুপযোগী হয়ে পড়েছিল যা জনদুর্ভোগের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। তাই এলাকাটিকে সেবাবঞ্চিত ও উন্নয়ন প্রয়োজনীয় এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ সংশ্লিষ্ট সকলকে পুনরায় সতর্ক করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্বেচ্ছায় দখলমুক্ত না করা হলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আজকের কার্যক্রমে ৩৫নং ওয়ার্ডের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে জনস্বার্থে গ্রহণ করা হয়েছে। ওয়ার্ডের সৌন্দর্য, শৃঙ্খলা ও টেকসই উন্নয়নের স্বার্থে আমরা ৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ আপোষহীন। ইনশাআল্লাহ ধাপে ধাপে সকল সেবাবঞ্চিত ও উন্নয়ন প্রয়োজনীয় এলাকার সমস্যাসমূহ সমাধানে পরিষদ কাজ করে যাবে।

আজ ৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৩...
03/04/2026

আজ ৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ৩৫নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৭টি ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত প্রতিনিধিগণ এই পরিষদের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এছাড়াও পূরবী ও শ্যামলী ক্লাবের সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা আশাবাদী তারাও শীঘ্রই নিজ নিজ ক্লাবকে সক্রিয় করে এই পরিষদের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন।

এই সমন্বয় পরিষদের মাধ্যমে ৩৫নং ওয়ার্ডের সকল ক্লাবের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

Address

৩৫নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন
সিলেট।

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share