05/08/2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অবদান এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন।
এই আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলেই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজনের সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর বিভিন্ন ইউনিটের রোভার ও গার্ল ইন রোভার।