27/05/2026
দুরুদ শরীফ এর ফজিলত :
দুরুদ শরীফ এর ফজিলত ও বরকত অসংখ্য হাদীসে উল্লেখ রয়েছে। এখানে শুধু একটি হাদিস উদ্ধৃতি করা হলো।
হযরত উবাইয়া ইবনে কাব (রাঃ) বলেন, আমি নবী করিম [দ.] এর কাছে আরজ করলাম যে, হুজুর আমি আপনার উপর অধিক পরিমাণে দুরুদ শরিফ প্রেরণ করতে চাই। তার জন্য কতটুকু সময় নির্দিষ্ট করবো? নবী করিম [দ.] বললেন, যতটুকু ইচ্ছা তুমি চাও। আমি বললাম, এক চতুর্থাংশ? হুজুর বললেন, তোমার ইচ্ছা, তবে যদি অতিরিক্ত করো তবে উত্তম। আমি বললাম, অর্ধ দিবস? হুজুর বললেন তোমার ইচ্ছা, তবে বেশি করলে মঙ্গল। আমি আরজ করলাম, দুই তৃতীয়াংশ সময়। হুজুর [দ.] বললেন তোমার ইচ্ছা, তবে যদি অতিরিক্ত করতে পারো তবে তোমার মঙ্গল হবে।
আমি বললাম, সবসময়? তখন হুজুর [দ.] বললেন, যদি এরূপ করো তবে তোমার সমস্ত দুশ্চিন্তা দুর হবে, তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।(তিরমিজি শরীফ)