সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন

সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন, Nonprofit Organization, পূর্ব চরমজি, রেনু মিয়ার বাজার, সুবর্ণচর, নোয়াখালী।.

﷽আসসালামু আলাইকুম﷽
আত্ম-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা।
‘নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, আমানতসমূহ তার প্রকৃত পাওনাদারদের নিকট প্রত্যর্পণ করতে।(সুরা-৪ নিসা)

আত্ম মানবতায় নিয়োজিত
সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন

শুভকামনা এসএসসি ও          সমমান পরীক্ষার্থী-২০২৬! 🤍 #তোমাদের মেধা, পরিশ্রম আর স্বপ্নের সুন্দর প্রতিফলন ঘটুক পরীক্ষার খা...
21/04/2026

শুভকামনা এসএসসি ও
সমমান পরীক্ষার্থী-২০২৬! 🤍
#তোমাদের মেধা, পরিশ্রম আর স্বপ্নের সুন্দর প্রতিফলন ঘটুক পরীক্ষার খাতায়। দীর্ঘদিনের কঠোর অধ্যবসায়, নির্ঘুম রাত আর অপেক্ষার অবসান হতে যাচ্ছে—আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমাদের এসএসসি/সমমান পরীক্ষা।✅

এই পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, তবে এটাই শেষ গন্তব্য নয়। আত্মবিশ্বাস রাখো, মনোযোগ ধরে রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো। ভয় নয়—সাহস আর প্রস্তুতিই হোক তোমাদের সবচেয়ে বড় শক্তি।💫

সবার জন্য অন্তরের গভীর থেকে দোয়া ও শুভকামনা রইল। তোমাদের সাফল্যই হোক আগামী দিনের সুন্দর বাংলাদেশের ভিত্তি।✊

সাফল্য তোমাদের সঙ্গী হোক।
শুভকামনা নিরন্তর! 🖤🌸

15/04/2026

আমাদের পুর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজর,সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম স্যারের বিদায় সংবর্ধনা । যিনি পুর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের হাজারো মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের অভিভাবক চিলেন। আজ প্রাতিষ্ঠানিক বিদায় হলেও, আপনার শিক্ষা আমাদের পথ দেখাবে অনন্তকাল।
সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশনর পক্ষ থেকে,
নজরুল ইসলাম।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

বাংলার রঙ, বাংলার ছোঁয়া, বাংলার ঐতিহ্য 🌸🇧🇩প্রতিটি উৎসবে, প্রতিটি মুহূর্তে বেঁচে থাকুক আমাদের শিকড়ের গল্প 🎨✨পান্তা-ইলিশ...
14/04/2026

বাংলার রঙ, বাংলার ছোঁয়া, বাংলার ঐতিহ্য 🌸🇧🇩
প্রতিটি উৎসবে, প্রতিটি মুহূর্তে বেঁচে থাকুক আমাদের শিকড়ের গল্প 🎨✨

পান্তা-ইলিশের স্বাদে, ঢোলের তালে, বৈশাখী হাওয়ায় ভরে উঠুক আকাশ-বাতাস 🌾🥁
নতুন দিনের আলোয় জেগে উঠুক নতুন স্বপ্ন, নতুন আশা 🌅💫

ছড়িয়ে যাক এই বাংলার সৌন্দর্য, সংস্কৃতি আর ভালোবাসা সারা বিশ্বে 🌍❤️
যেখানে যাই, সেখানেই থাকুক বাংলার গর্বের ছোঁয়া 🇧🇩

শুভ নববর্ষ ১৪৩৩

আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি মুমূর্ষু প্রাণ! ❤️জরুরী প্রয়োজনে রক্তদাতার খোঁজ পাওয়া এখন আরও সহজ। আমরা নিয়ে এসেছি...
10/04/2026

আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি মুমূর্ষু প্রাণ! ❤️

জরুরী প্রয়োজনে রক্তদাতার খোঁজ পাওয়া এখন আরও সহজ। আমরা নিয়ে এসেছি রক্তখোঁজ ( https://roktokhoj.com/)—একটি আধুনিক এবং সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম।

✅ খুব সহজে রক্তদাতা খুঁজে বের করুন
✅ আপনি নিজেও মানুষের পাশে দাঁড়াতে পারেন
✅ সম্পূর্ণ নিরাপদ ও নির্ভরযোগ্য
✅ মেয়েদের কন্টাক্ট তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয় (শুধুমাত্র অ্যাডমিন ব্যতীত কেউ দেখতে পারবে না)

আপনি কি রক্তদান করতে প্রস্তুত? তবে আর দেরি কেন?

👉 রক্তদাতা হিসেবে আজই রেজিস্ট্রেশন করুন:
https://roktokhoj.com/

শেয়ার করে অন্যদেরও জানার ও রেজিস্ট্রেশন করার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে সাহায্য করবে। 🙏

#রক্তদান #রক্তখোঁজ #রেজিস্ট্রেশন_করুন

দেশে হাম সহ ১০টি রোগের টিকার সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় গুদামে মজুত নেমে এসেছে শূন্যের কোটায় । এদিকে চলতি মাসে হামে ৪১ ...
30/03/2026

দেশে হাম সহ ১০টি রোগের টিকার সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় গুদামে মজুত নেমে এসেছে শূন্যের কোটায় । এদিকে চলতি মাসে হামে ৪১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ও সরকারি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি কর্মকর্তারা জানান, টিকা কেনার ক্ষেত্রে জটিলতার কারণে মজুত শূন্যে নেমেছে। মাঠপর্যায়ে টিকার স্বল্পতা ও জনবলঘাটতির কারণে শিশু ও মায়েরা নিয়মিত টিকা পাচ্ছেন না। ফলে শিশুরা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং অন্য রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

বিস্তারিত পড়ুন কমেন্টে।

ছোঁয়াচে হাম থেকে রেহাই পেতে যা করবেন।হাম (Measles) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শ্বাসতন্ত্রের মাধ্যম...
30/03/2026

ছোঁয়াচে হাম থেকে রেহাই পেতে যা করবেন।
হাম (Measles) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সময়মতো সঠিক ব্যবস্থা না নিলে এটি মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

কীভাবে ছড়ায় হাম

হাম ভাইরাস মূলত সংক্রমিত ব্যক্তির কাশি, হাঁচি বা কথা বলার সময় নির্গত ক্ষুদ্র ড্রপলেটের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। অন্য কোনো সুস্থ ব্যক্তি সেই সংক্রামিত বাতাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সহজেই আক্রান্ত হতে পারেন। এছাড়া সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত সামগ্রী থেকেও ভাইরাস ছড়াতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম রোগের ভাইরাস বাতাসে কয়েক ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে, ফলে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি। রোগটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে জনবহুল স্থান, স্কুল বা শিশুকেন্দ্রিক পরিবেশে।

হাম রোগের লক্ষণ

হামের লক্ষণ সাধারণত ভাইরাসে সংক্রমণের ৭ থেকে ১৪ দিনের মধ্যে প্রকাশ পেতে শুরু করে। প্রাথমিক পর্যায়ে রোগীর মধ্যে সাধারণ সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যায়। এরপর ধীরে ধীরে লক্ষণগুলো তীব্র আকার ধারণ করে।

প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

১. উচ্চ জ্বর
২. শুকনো কাশি
৩. নাক দিয়ে পানি পড়া
৪. চোখ লাল হয়ে যাওয়া ও চোখে জ্বালা
৫. শরীরে ছোট ছোট লালচে দানা বা র‍্যাশ
৬. মুখের ভেতরে সাদা ছোট দাগ (কপলিক স্পট)
৭. দুর্বলতা ও ক্লান্তি

রোগটি অগ্রসর হলে র‍্যাশ প্রথমে মুখে দেখা যায় এবং পরে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং জটিলতার ঝুঁকি বাড়ে।

প্রতিরোধ ও করণীয়

হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ। শিশুদের নির্ধারিত সময়ে এমআর (Measles-Rubella) টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

হাম একটি প্রতিরোধযোগ্য হলেও অত্যন্ত সংক্রামক রোগ। সচেতনতা, টিকাদান এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব। জনস্বাস্থ্য রক্ষায় ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

26/03/2026

স্বাধীনতার সবুজ গল্প 🥰
Today is our Independence Day, 26th March.🇧🇩

লাল-সবুজের পতাকায় লেখা আছে সাহস, ত্যাগ আর স্বাধীনতার ইতিহাস। ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই ১৯৭১...
26/03/2026

লাল-সবুজের পতাকায় লেখা আছে সাহস, ত্যাগ আর স্বাধীনতার ইতিহাস। ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই ১৯৭১-এর সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের রক্তে রচিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। 🇧🇩

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই ও বন্ধু-বান্ধবদের  প্রতি রইলো, সুবর্ণ মানব সেবা ফা...
19/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই ও বন্ধু-বান্ধবদের প্রতি রইলো,
সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে
পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাদের ত্যাগ ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছে দেশ—
আপনাদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
ঈদ মোবারক। 🌙✨

আজ সদরঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটা মনটা একেবারে ভেঙে দিল… 💔যেখানে প্রতিদিন হাজারো মানুষ স্বপ্ন নিয়ে যাতায়াত করে, ...
18/03/2026

আজ সদরঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটা মনটা একেবারে ভেঙে দিল… 💔

যেখানে প্রতিদিন হাজারো মানুষ স্বপ্ন নিয়ে যাতায়াত করে, সেই জায়গাটাই আজ পরিণত হলো শোকের স্থানে। কিছু মুহূর্ত… কিছু অসাবধানতা… কিংবা হয়তো কিছু অব্যবস্থাপনা—আর তাতেই শেষ হয়ে গেল কয়েকটা জীবন, থেমে গেল কয়েকটা পরিবারের হাসি।

আমরা অনেক সময় ভাবি, “আমার সাথে কিছু হবে না”… কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। একটা দুর্ঘটনা শুধু একজন মানুষকে না, পুরো একটা পরিবারকে ভেঙে দেয়।

আজ যারা আমাদের মাঝে নেই—আল্লাহ তাদের জান্নাত নসিব করুন 🤲
আর যারা তাদের প্রিয়জন হারিয়েছেন—তাদের এই কষ্ট সহ্য করার শক্তি দিক।

এই ঘটনাগুলো শুধু দুঃখ প্রকাশের জন্য না… এগুলো আমাদের শেখার জন্যও।
নিরাপত্তা, সচেতনতা—এই জিনিসগুলো আর অবহেলা করার সময় নেই।
জীবনটা সত্যিই খুব অনিশ্চিত..
সবাই নিজের খেয়াল রাখবেন… এবং অন্যকেও সচেতন হতে সাহায্য করুন। 🖤
নজরুল ইসলাম তাজবিদ
প্রচার সম্পাদক সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ।❤️পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে অসহায় ও সুবিধাব...
15/03/2026

আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ।❤️

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

এই মহৎ উদ্যোগ সফল করতে যাঁরা আন্তরিকভাবে অর্খ, মেধা -বুদ্ধি, শ্রম পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, তাঁদের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতার কারণেই আমরা কিছু অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছি।
সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

#সকলের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা।
ঈদ মোবারক। 🌙💚
#লোকেশন ঃ পূর্ব চর মজিদ, রেনু মিয়ার বাজার, সুবর্ণচর, নোয়াখালী!।

Address

পূর্ব চরমজি, রেনু মিয়ার বাজার, সুবর্ণচর
নোয়াখালী।
3813

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুবর্ণ মানব সেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share