11/03/2024
নওমুসলিমদের সাবলম্বী করতে এগিয়ে আসুন
""""""""""""""'"''"'""""""""""""""""""""""""""
নওমুসলিম আবদুল্লাহ। বছর খানেক আগে তিনি এফিডেভিট প্রক্রিয়ায় ইসলাম গ্রহণ করেন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত পাঠ থেকেই ইসলামের প্রতি তাঁর অকৃত্রিম ভালোলাগা তৈরি হয়। এরপর তিনি জীবনের কঠিনতম সিদ্ধান্তটি গ্রহণ করেন। ইসলাম গ্রহণের সময় তাঁর মনে হয়, তিনি ক্ষুদ্র বিপথগামী পরিবার ছেড়ে বৃহৎ বিশাল সফল পরিবারের সদস্য হচ্ছেন। তিনি একা নন। তাঁর পাশে আছে দেশের লাখো কোটি মুসলমান।
কিন্তু! ইসলাম গ্রহণের পর তাঁর সেই আবেগভরা হৃদয়ের নির্মল ধারণা ভুল প্রমাণিত হয়। চোখে তিনি ঝাঁপসা দেখেন। জন্মসূত্রের পরিবার পরিজন হারিয়ে ভেবেছিলেন বিশাল পরিবারে ফিরে এসেছেন। কিন্তু এখন দেখেন, কোটি মুসলমানের দেশে তাঁর হাত ধরার কেউ নেই। মাথায় হাত রাখার, পিঠে হাত বুলাবার কেউ নেই। খাওয়া পরার জন্য তাকে হাত পাততে হয় আপন পরিবার ভাবা লোকদের কাছে। অসুস্থ হলে চিকিৎসার জন্য ভিক্ষা চাইতে হয় মসজিদে মসজিদে গিয়ে।
তাঁর চোখে পানি। বুকে হাহাকার। তিনি বিশ্বাস করতে পারেন না। নবীজীর উম্মত এমন কেন!
তিনি নবীজীর জীবনী গ্রন্থে পড়েছেন—
“ মক্কা থেকে মদীনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবিগণের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জুড়ে দেন। আনসার সাহাবিগণ মুহাজিরদের খাওয়া-পরা ও দেখভালের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন।”
নওমুসলিম আবদুল্লাহ খুঁজে ফিরেন শুধু দেড় হাজার বছর আগের সেই মুসলমানদের।
এটি একটি বাস্তব ঘটনা। আমাদের দেশে এমন আবদুল্লাহ'র সংখ্যা অজানা। কুরআন হাদীসের আলোকে এই নওমুসলিমগণ আমাদেরই ভাই, আমাদেরই বোন। এই প্রতিকূল সময়ে তাঁদের দেখভাল করা এবং স্থায়ী আয় উপার্জনের বন্দোবস্ত করে দেয়া আমাদেরই দায়িত্ব।
তাই আমরা হাফেজ্জী হুজুর চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর অধীনে প্রজেক্ট নিউ মুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম এর আওতায় নওমুসলিমদের সাবলম্বী করণে কাজ করছি। প্রয়োজনমতো তাদের গবাদি পশু, সেলাই মেশিন এবং অন্যান্য সামগ্রী কিনে দেই। এতে করে তারা স্থায়ী আয়ের পথ খুঁজে পায়। তবে আমাদের একার পক্ষে এই বিরাট খেদমত আঞ্জাম দেয়া সম্ভব নয়। আপনারা যদি আপনাদের যাকাত, ফেতরা, মান্নত এবং সাধারণ যেকোনো দানের অর্থ দিয়ে সহায়তা করেন, তাহলে হয়তো আমরাও সেই দেড় হাজার বছর আগের সাহাবীগণের কিঞ্চিত নমুনা দেখাতে পারব ইনশা আল্লাহ।
বিঃদ্রঃ “হাফেজ্জী হুজুর চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ”প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশের আলেমকুলের শিরোমণি মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর চিন্তা চেতনা, তাঁর মানবসেবা ও সাধ স্বপ্ন নিয়ে। তাঁর চেতনায় অনুপ্রাণিত , তাঁর নামে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এটি একমাত্র প্রতিষ্ঠান। সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আর্ত মানবতার সেবায় আপনিও দান করতে পারেন এখানে। হতে পারেন এর একজন গর্বিত সদস্যও। বিস্তারিত দেখুন মন্তব্যের ঘরে।
আপনার তাওফিক অনুযায়ী প্রজেক্ট- "নিউ মুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম" তে অনুদান পাঠাবার জন্য রেফারেন্সে nmwp লিখে পাঠাবার অনুরোধ রইল।
বি*কাশ, ন*গদ, র*কেট- পার্সোনাল
01727-216100
01406-970907
what's app এ নক দিয়ে রিসিপ্ট কপি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।
যোগাযোগ ও what's app
01406-970907
01601-611151
Bank Details:- A/C Name:
Hafezzi Charitable Society Of Bangladesh
Shahjalal Islami Bank
A/c No: 405711100000762
Branch:Dhaka north, shahjalal islami bank Tower
Routing No: 190260871
Website- www.hcsb.org.bd
Hafezzi Charitable Society Of Bangladesh-TEAM HCSB (Govt. Registration No- S13879/22)
অফিস ঠিকানা:- বাড়ী নং:
৫৭/এ, রোড নং:০৬, মোহাম্মদী হাউজিং সোসাইটি, মুহাম্মাদপুর, আদাবর, ঢাকা।