ছাত্রশিবির ,ঝালকাঠি সরকারি কলেজ

ছাত্রশিবির ,ঝালকাঠি সরকারি কলেজ Official page of Bangladesh Islami Chhatrashibir, Jhalokathi Govt. College

১৪৪৮ হিজরী নববর্ষের শুভেচ্ছা
16/06/2026

১৪৪৮ হিজরী নববর্ষের শুভেচ্ছা

09/06/2026

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারকে ব্যবস্থা গ্রহণ করলে হবে না, জনগণেরও এতে দায়বদ্ধতা রয়েছে।



#

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গ...
05/06/2026

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন এবং বেশি বেশি গাছ লাগান।

ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপেই গড়ে উঠবে সবুজ ভূখণ্ড ও টেকসই ভবিষ্যৎ।


“একটি হলেও বৃক্ষরোপণকরবো জনে জনেসবুজ দেশের সুস্থ বাতাসলাগুক সবার প্রাণে”বৃক্ষরোপণ অভিযান ২০২৬(১ জুন থেকে ৩০ জুন)কর্মসূচি...
04/06/2026

“একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে”

বৃক্ষরোপণ অভিযান ২০২৬
(১ জুন থেকে ৩০ জুন)

কর্মসূচিসমূহ
✓ প্রত্যেক জনশক্তি ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত ২টি করে চারা বিতরণ করা।
✓ শাখাভিত্তিক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা।
✓ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা- বিশেষত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদরাসার ছাত্রদের মধ্যে গাছের চারা বিতরণ করা।
✓ শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদের আঙিনায় ও বাড়ির ছাদে অনুমতি সাপেক্ষে গাছের চারা রোপণ করা।
✓ সকল ক্যাম্পাসের হলগুলোতে টবসহ গাছ লাগানো।
✓ শহর অঞ্চল বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাসার বারান্দা ও ছাদে বাগান তৈরিতে জনশক্তিদের উদ্বুদ্ধ করা।
✓ শহীদের নামে তৈরিকৃত বাগানসমূহ পরিচর্যা ও নতুন গাছ লাগানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা।
✓ গাছের চারা রোপণের পর তার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তত্ত্বাবধান চালানো এবং বিগত বছরের রোপিত চারা গাছের পরিচর্যা করা।

বিশেষ নির্দেশনা : চাষাবাদযোগ্য জমির আশপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ছাড়া কোনো স্থানে বৃক্ষরোপণ থেকে বিরত থাকা প্রয়োজন।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজ কর্মচারীদের মাঝে কুরবানির গোশত উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,...
30/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজ কর্মচারীদের মাঝে কুরবানির গোশত উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝালকাঠি সরকারি কলেজ শাখা।


তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমঈদ মোবারক🌙
28/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মোবারক🌙

'হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে,ধন-মান আর সম্পদ ঘিরে স্বপ্নগুলো কিলবিল করে, নিশ...
25/05/2026

'হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে,
ধন-মান আর সম্পদ ঘিরে স্বপ্নগুলো কিলবিল করে, নিশিদিন যেন রক্ত ঝরে কালসাপের দংশনে!'

— শেখ আবুল কাশেম মিঠুন
(১৮ এপ্রিল ১৯৫১ – ২৫ মে ২০১৫)

কোরবানি কাজী নজরুল ইসলাম ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’,শক্তির উদবোধন।দুর্বল! ভীরু! চুপ রহো, ওহো খামখা ক্ষুব্ধ মন !ধ্বনি উ...
25/05/2026

কোরবানি
কাজী নজরুল ইসলাম

ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’,
শক্তির উদবোধন।
দুর্বল! ভীরু! চুপ রহো,
ওহো খামখা ক্ষুব্ধ মন !
ধ্বনি উঠে রণি দূর বাণীর, –
আজিকার এ খুন কোরবানীর!
দুম্বা-শির রুম্-বাসীর
শহীদের শির-সেরা আজি।
-রহমান কি রুদ্র নন ?
বাস্! চুপ খামোশ রোদন!
আজ শোর ওঠে জোর 'খুন দে, জান দে,
শির দে বৎস' শোন!
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’
শক্তির উদবোধন।

24/05/2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের বৃক্ষ র‍্যালী ও বৃক্ষবিতরণ কর্মসূচি একনজরে।

Address

ঝালকাঠি সরকারি কলেজ
ঝালকাঠি

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির ,ঝালকাঠি সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share