প্রিয় বাংলাদেশ

প্রিয় বাংলাদেশ This is a nonprofit organisation in Bangladesh.

মহান স্বাধীনতা দিবসে সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ 🇧🇩 পরিবারের পক্ষ থেকে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি...
25/03/2026

মহান স্বাধীনতা দিবসে সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ 🇧🇩 পরিবারের পক্ষ থেকে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

21/02/2026

ভাষা দিবসে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বেওয়ারিশ সেবা ও পূর্ণবাসন কেন্দ্রে কাপড় ও ফলমূল বিতরণ।

ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাতক—নিঃশ্বাস ...
26/10/2025

ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাতক—নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, সাথে ছিলো অক্সিজেন সিলিন্ডার। লক্ষ্য ছিলো উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পৌঁছানো।

কিন্তু ভাগ্য যেন হঠাৎই থেমে গেল। লঞ্চ যখন মুন্সীগঞ্জ ছাড়িয়ে এগোচ্ছে, তখন অক্সিজেন শেষ হয়ে যায়। সময়টা ছিলো প্রতিটি সেকেন্ডের লড়াই। পরিবারের কেউ দেরি না করে কল দেয় ৯৯৯ এ।

এরপর যা ঘটলো—এটা শুধু একটা ঘটনা নয়, এটা এই দেশের মানবিক মুখের প্রতিচ্ছবি।
৯৯৯ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেয় বাংলাদেশ কোস্ট গার্ডকে। কয়েক মিনিটের মধ্যে নদীর বুক চিরে ছুটে আসে একটি স্পিডবোট—সাথে নতুন অক্সিজেন সিলিন্ডার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, আর দুইজন প্রশিক্ষিত সদস্য। তারা লঞ্চে উঠে নবজাতকের পাশে দাঁড়ায়, শ্বাসের প্রতিটি ওঠানামা মনিটর করে, যেন শিশুটি এক মুহূর্তও একা না থাকে।

লঞ্চ পৌঁছায় সদরঘাটে। ঘাটেই অপেক্ষা করছিলো কোস্ট গার্ডের অ্যাম্বুলেন্স—এক মুহূর্ত দেরি না করে নবজাতককে নিয়ে ছুটে যায় হাসপাতালে।

অন্ধকারের ভেতরেও কিছু আলো থাকে। চারপাশে যখন নেতিবাচক খবরে আমরা ক্লান্ত, তখন এমন একটি ঘটনার খবর হৃদয়ে নতুন বিশ্বাস জাগায়—এই দেশ এখনো মানুষের, এই দেশ এখনো বাঁচিয়ে রাখে স্বপ্ন।

অসংখ্য কৃতজ্ঞতা বাংলাদেশ কোস্ট গার্ড ও ন্যাশনাল ইমারজেন্সি হেল্পলাইন ৯৯৯-কে। আপনারা শুধু দায়িত্ব পালন করেননি, আপনারা এক নবজাতকের জীবন বাঁচিয়েছেন, আর আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, মানবিকতা এখনো বেঁচে আছে।

মানবতার জয় হউক
এগিয়ে যাক প্রিয় জন্মভূমি।
কোস্টগার্ড পার্ক ভোলা খেয়াঘাট
নৌ পুলিশ বাংলাদেশ
(সংগ্রহীত)

সকল মানবিক সহযোদ্ধা দের সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ 🇧🇩 এর পক্ষ থেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।শুভ নববর্ষ ১৪৩২...
14/04/2025

সকল মানবিক সহযোদ্ধা দের সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ 🇧🇩 এর পক্ষ থেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪৩২💖

29/03/2025

মেমোরি ♥️

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ , শুভাকাঙ্ক্ষী,দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই বোন...
29/03/2025

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ , শুভাকাঙ্ক্ষী,দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই বোনদের জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক 💖

আলহামদুলিল্লাহ,চট্টগ্রামের লালখান বাজারের টাংকির পাহাড়ের অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের উপার্জনের মাধ্যম সেলাই মেশিন সম্পূর...
28/03/2025

আলহামদুলিল্লাহ,
চট্টগ্রামের লালখান বাজারের টাংকির পাহাড়ের অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের উপার্জনের মাধ্যম সেলাই মেশিন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পরিবার গুলো দিশেহারা হয়ে যায়।

সেই দিশেহারা পরিবারগুলোর পাশে আলোচিত মানবিক সংগঠন আল মোসাইদাহ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২ টি ও সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ 🇧🇩 এর আর্থিক সহায়তায় ১ টি সহ মোট তিনটি সেলাই মেশিন মানবিক উপহার হিসেবে তুলে দেন মানবিক হাসান ভাই।

মানব জীবন মানবিক হোক, মানবতার জয় হোক 💝

28/03/2025

চট্টগ্রাম নগরজুড়ে হতদরিদ্রের মাঝে রমজানের সেহেরি বিতরনে টিম প্রিয় বাংলাদেশ 🇧🇩 ও টিম মুসাইদাহ ফাউন্ডেশন।

Address

মা ষ্টীল কর্পোরেশন, মদিনা মার্কেট, তেকোটা, আনোয়ারা,
চট্টগ্রাম

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রিয় বাংলাদেশ:

Share