01/11/2025
📰 বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়নের যৌথ উদ্যোগে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
🔰 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং সার্জন, ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনীতি ক্ষমতার নয়, এটি দায়িত্ব ও আমানতের রাজনীতি। আমি জনগণের সেবা ও কল্যাণকে রাজনীতির মূল মন্ত্র হিসেবে ধারণ করেছি। ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব।"
🔹 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন, বায়তুলমাল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। তিনি বলেন, “নির্বাচন কেবল ভোটের প্রতিযোগিতা নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার এক ঐতিহাসিক দায়িত্ব। প্রতিটি প্রতিনিধি যেন আমানতদারিত্ব, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে তোলে।”
🔹উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার সম্মানিত আমির, "মাওলানা কুতুবউদ্দিন"। তিনি বলেন, "প্রতিটি কেন্দ্র প্রতিনিধি আমাদের সংগঠনের প্রাণ। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম ও দাওয়াতি প্রভাবের মাধ্যমে এই ময়দান শক্তিশালী হবে। ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার এই দায়িত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করতে হবে।"
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার নায়েবে আমীর, অধ্যাপক জালাল উদ্দিন। তিনি বলেন, "আমরা সবাই এই দাওয়াতি কাফেলার অংশ। আমাদের দায়িত্ব ঘরে ঘরে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। জনগণের আস্থা অর্জন করতে হবে আদর্শ, চরিত্র ও কর্মের মাধ্যমে।"
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার সেক্রেটারি, আহসান উদ্দিন সাদেক। তিনি বলেন, "বর্তমান সময় আমাদের জন্য পরীক্ষা ও সম্ভাবনার সময়। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সাংগঠনিক ঐক্য ও মাঠ পর্যায়ের কাজকে আরও গতিশীল করতে হবে। প্রতিটি প্রতিনিধি যেন নিজের এলাকায় ইসলামী মূল্যবোধ ও দাওয়াতের দিশারি হয়।"
🔰 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনাবাদ ইউনিয়নের সভাপতি, মোজাফফর আহমেদ জাফর। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, "আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে বিজয় আমাদের হবেই। জনগণের ভালোবাসা ইতোমধ্যেই জামায়াতের প্রতি ফিরে এসেছে।"
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা'র বায়তুল মাল সম্পাদক "খন্দকার মোহাম্মদ মোকাম্মেল, ছাত্রনেতা সাইফুল ইসলাম নয়ন, কাজী আকবর সহ প্রমুখ।
🔰 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা, শহীদুল ইসলাম। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন সেন্টারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনী ও দাওয়াতি কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। তারা একযোগে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।