06/03/2026
সুয়াবিল ইসলামী যুব কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত
গত ১৫ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ৫ মার্চ ২০২৬ ঈসাব্দ, রোজ বৃহস্পতিবার সুয়াবিল ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল এলাকাবাসীর সতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
যোহরের নামাজের পর থেকে সম্মানিত আলোচকগণের বিষয়ভিত্তিক মনোমুগ্ধকর আলোচনা আসর পর্যন্ত চলমান ছিল অতঃপর সর্বশেষ
বাদে আসর গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন নাজিরহাট বড় মাদরাসা'র সিনিয়র মুহাদ্দীস হযরত আল্লামা কাসেম ভূজপুরী সাহেব।
সংস্থার সদস্যগণের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক মেহমানদারির প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবি রাখে। পাশাপাশি এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখে আমরা যারপরনাই আনন্দিত হয়েছি।
সকাল থেকেই মাঠ পরিষ্কার করা, এলাকা থেকে আসবাব-পত্র সংগ্রহ করা, ইফতারের জন্য সালাদ তৈরি, শরবত বানানো ও তরমুজ ও পেয়ারা কাটাসহ যাবতীয় প্রস্তুতিমূলক কাজে সংস্থার সদস্যগণ আন্তরিকতার সাথে নিয়োজিত ছিলেন।
দেশ- বিদেশে অবস্থানরত সংস্থার সদস্য, এলাকাবাসী ও শুভাকাঙ্খীগণ যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও ইফতার মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করতে যারা নিরলস স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্নভাবে খেদমতে নিয়োজিত ছিলেন সংস্থার পক্ষ থেকে তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
মহান রাব্বুল আলামীন আমাদের সকলের মেহনতকে কবুল করে উত্তম প্রতিদান দান করুন এবং ভবিষ্যতেও একনিষ্ঠতার সহিত সকল দ্বীনি কাজে অংশগ্রহণ করার তাওফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।
কৃতজ্ঞতায় :
পরিচালনা পরিষদ,
সুয়াবিল ইসলামী যুব কল্যাণ সংস্থা
নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি,চট্টগ্রাম।