কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলার ছিন্নমূল মানুষের ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে, তাদের জীবনমান উন্নত করাই দুধকুমার ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, ৭০ দশমিক ৮ শতাংশ দরিদ্র মানুষ নিয়ে দেশে দারিদ্র্যের শীর্ষে রয়েছে কুড়িগ্রাম জেলা। প্রধানত নদ-নদীর ভাঙন আর কর্মসংস্থানের অভাবের কারণেই কুড়িগ্রামের মানুষ এতো গরীব। সারা বছরের দুমুঠো খ
োরাকি করতে গিয়েই তাদের হিমশিম খেতে হয়, ফলে বাচ্চাদের পড়াশোনার পিছনে খরচ করার মতো টাকা থাকে না।
আর তাই কুড়িগ্রামের পিছিয়ে পড়া, দরিদ্র শিক্ষার্থীদের টার্গেট করেই দুধকুমার ফাউন্ডেশনের বিনামূল্যের এ শিক্ষা কার্যক্রম। যে সমস্ত বাচ্চারা প্রাথমিক শিক্ষার আওতায় আসছে না, এ ফাউন্ডেশনের মাধ্যমে তারা উচ্চ-শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হবে। যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে।
আমাদের বিশ্বাস, দুধকুমার ফাউন্ডেশনের উদ্যমী তরুণদের প্রচেষ্টায়, কুড়িগ্রামের সুবিধাবঞ্চিত শিশুর জীবনে শিক্ষার আলো আসবে ও তারা নিজের চেষ্টায় নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। শিক্ষা কার্যক্রম ছাড়াও দুধকুমার ফাউন্ডেশনের তরুণসেনারা নিঃস্বার্থ মানবসেবা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখছেন।