Gonomot গণমত

Gonomot গণমত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gonomot গণমত, Nonprofit Organization, Sydney.

‘গণমত’ বাংলাদেশে ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সমন্বয়ে একটি জনসচেতনতামূলক উদ্যোগ। ‘গণমত’ এর লক্ষ্য রাজনৈতিক অধিকার ও যোগ্যনেতৃত্ব সম্পর্কে জনসচেতনতার বিকাশের মাধ্যমে গণমত গঠন করা। ‘গণমত’ বিশ্বাস করে সঠিক জনসচেতনতা তৈরীর মাধ্যমে রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যাক্তিগত জীবনে স্বৈরাচার, কর্তৃত্ববাদ ও বৈষম্য রোধ করে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

গণমত অনুধাবন করে যোগ্য নেতৃত্বের নির্ণায়ক হতে পারে

‘ন্যায়বিচার’, ‘সততা’, ‘জ্ঞান’, ‘সহানুভূতি’, এবং ‘ধৈর্য’ – এই ৫টি গুণাবলী। দেশের অতীত অভিজ্ঞতা বলে নেতৃত্ব নির্বাচনে নেতৃত্বের গুণাবলীর পরিবর্তে রাজনৈতিক দলের আনুগত্য, লেজুড়বৃত্তি ও পরিবারতন্ত্রকে প্রাধান্য দেয়া হয়েছে, যা সময়ের সাথে সাথে স্বৈরাচার এর জন্ম দিয়েছে।
স্বৈরাচার জনগণের জন্য বয়ে এনেছে সীমাহীন দুর্ভোগ, শোষন, বৈষম্য ও নির্যাতন। প্রতিটি স্তর ছেয়ে গেছে দুর্নীতিতে। মানুষে মানুষে তৈরী হয়েছে বিভেদ আর বিদ্বেষ। সুষ্ঠ জনমত বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর মনস্তত্বে ভিন্ন সুরের অভিন্ন তাল আনার মাধ্যমে দেশের শাসক এবং জনগণের মধ্যকার ব্যবধান দূর করতে পারে - যার ফলশ্রুতিতে আমরা অভ্যন্তরীন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঔপনিবেশিকতা সহ যেকোন সংকট মোকাবেলা করতে সক্ষম হব।

নেতৃত্বের প্রশ্নে বার বার ধ্বনিত হয়েছে ‘বিকল্প নেই’। ‘গণমত’ বিশ্বাস করে বিকল্প আমার আপনার মাঝেই আছে। ‘আমাদের মাঝে বিকল্প নেই’- এই হীনমন্যতা জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করে এবং দেশের শাসনব্যবস্থা থেকে জনগণকে দূরে ঠেলে দেয়। তাই ‘গণমত’ বিশ্বাস করে, যেই সুনাগরিকদের মাঝে যোগ্য নেতৃত্বের ৫টি গুণাবলী (অর্থাৎ ‘ন্যায়বিচার’, ‘সততা’, ‘জ্ঞান’, ‘সহানুভূতি’, এবং ‘ধৈর্য’) দেশের জনগণ উপলব্ধি করবে, তারাই হবে ভবিষ্যতের বিকল্প নেতৃত্ব। ‘গণমত’ এর প্রাথমিক কর্মসূচী হবে জরিপের মাধ্যমে যোগ্য নেতৃত্বের ৫ টি গুণাবলীর ভিত্তিতে বাংলাদেশের জনগণের ভিতর থেকে তাদের প্রত্যাশিত নেতৃত্ব/জনপ্রতিনিধিদের খুঁজে বের করা।

‘গণমত’ মানবাধিকার, স্বাধীনতা, সাম্যতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈষম্যহীনতার নীতিসমূহ ধারন করে। ‘গণমত’ একটি নিরপেক্ষ সংগঠন। ২০২৪ এর গণঅভ্যুথানের পটভুমিতে গঠিত ‘গণমত’ ২০২৪ এর গণঅভ্যুথান ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির সম্মানে উৎসর্গকৃত।

19/12/2025

"প্রতীক না প্রার্থী?" - ওসমান হাদি (১৯৯৩ – ∞)
🗳️ জরিপে অংশ নিন: gonomot.org/survey
📊 জরিপের ফলাফল: gonomot.org/pages/report

দেশের যোগ্য নেতৃত্ব জরিপ চলমান।🗳️ অংশ নিন: gonomot.org/survey📊 ফলাফল দেখুন: gonomot.org/pages/reportভবিষ্যৎ বাংলাদেশে জন...
08/12/2025

দেশের যোগ্য নেতৃত্ব জরিপ চলমান।

🗳️ অংশ নিন: gonomot.org/survey
📊 ফলাফল দেখুন: gonomot.org/pages/report

ভবিষ্যৎ বাংলাদেশে জনগণ কোন ব্যক্তিদের যোগ্য নেতা হিসেবে মনে করেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গণমত ২০২৪ সালের নভেম্বরে জাতীয় পর্যায়ে দেশের যোগ্য নেতৃত্ব জরিপ শুরু করেছে - যা এখনো চলছে।

এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন ১,১৩০ জন।
এর মধ্যে ৭২০টি যাচাইকৃত (verified) উত্তর আমাদের ফলাফল গণনায় অন্তর্ভুক্ত হয়েছে।

আমরা শুধুমাত্র ইমেইল ভেরিফাই করা উত্তরগুলোই ফলাফল নির্ধারণে বিবেচনা করি —কারণ সুষ্ঠু ও নির্ভরযোগ্য মতামত সঠিকভাবে প্রতিফলিত হওয়া আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জরিপ এক নজরে —

● যোগ্য নেতৃত্বের ৫টি গুণঃ ন্যায়বিচার, সততা, জ্ঞান, সহানুভূতি ও ধৈর্য — এই মানদণ্ড দিয়ে মানুষ তাদের পছন্দের ভবিষ্যৎ নেতাকে মনোনীত করছেন।

● মানুষ যাকে যোগ্য নেতা মনে করেছেন—তার নামই লিখেছেন। ফলে যোগ্য নেতৃত্বের তালিকায় রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও উঠে এসেছে সামাজিক কর্মী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ডাক্তার, প্রবাসী শ্রমিক, ছাত্রনেতা—যে কোন শ্রেণী পেশার মানুষ।

● জরিপে অংশগ্রহনকারীরা ৪টি ক্যাটাগরিতে তাদের পছন্দের নেতৃত্ব মনোনীত করতে পারছেনঃ
১) রাষ্ট্রপ্রধান/প্রধানমন্ত্রী
২) মন্ত্রীপরিষদ
৩) সংসদ সদস্য/স্থানীয় প্রতিনিধি
৪) নিজের পেশার নেতা

● এখন পর্যন্ত জরিপে ৯৬% অংশগ্রহনকারীর বয়স ২৮ বছর বা তার কম (Generation Z)। জরিপের প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “গণমত” পরিচালিত যোগ্য নেতৃত্বের গুণাবলী বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

🗳️ জরিপে অংশ নিন: gonomot.org/survey 📊 জরিপের ফলাফল: gonomot.org/pages/report স্বচ্ছতা বজায় রাখতে আমরা রিয়েল-টাইম ফলাফ...
29/11/2025

🗳️ জরিপে অংশ নিন: gonomot.org/survey
📊 জরিপের ফলাফল: gonomot.org/pages/report

স্বচ্ছতা বজায় রাখতে আমরা রিয়েল-টাইম ফলাফল সবার জন্য উন্মুক্ত রেখেছি।

আপনার মতামত ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সকল বিষয়ে ন্যায়সঙ্গত, সমান আচরণ ও সাম্যতা নিশ্চিত করে, এবং সত্যের সাথে মিথ্যা মিশায় না।

Gonomot গণমত – The Knowledge Partner of Battle of Stage 2.O! We are thrilled to announce Gonomot গণমত as the official Kn...
13/02/2025

Gonomot গণমত – The Knowledge Partner of Battle of Stage 2.O!

We are thrilled to announce Gonomot গণমত as the official Knowledge Partner of Battle of Stage 2.O! 📚🎤

At Gonomot গণমত, we believe in empowering minds, inspiring leadership, and shaping a better future through knowledge and awareness. This partnership is a step towards fostering critical thinking, creativity, and impactful storytelling on the stage!

A huge thank you to Battle of Stage 2.O for bringing this vision to life. Get ready for an electrifying event packed with talent, passion, and unforgettable performances!

Join the movement. Be the voice. Make a difference.
🗳️ Vote Here: https://gonomot.org/survey

09/01/2025

ন্যায়বিচার: জুলাই গণহত্যা এবং হাসিনার স্বৈরশাসনের বিচার | জাকি ওমার | Intro

খুনী হাসিনাসহ সকল গণহত্যাকারীদের ন্যায়বিচারের সন্ধানে চোখ রাখুন:
https://www.youtube.com/

- খুনী হাসিনাসহ সকল অপরাধীদের বিচার কীভাবে হওয়া সম্ভব?
- ন্যায়বিচার নিশ্চিত করতে কেন তথ্য প্রমাণ সংরক্ষণ বর্তমান সরকারের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়?
- কীভাবে বিচার হলে আন্তর্জাতিক মানদন্ডে বিচারের গ্রহনযোগ্যতা বাড়বে?

এ সকল আলোচনায় গণমত gonomot এর সাথে আছেন জাকি ওমার।

জাকি ওমারকে চিনেন না? দেশের সাহসী এক যোদ্ধাকে চিনতে হলে দেখুন এই ভিডিওটি।

Join Us:
Visit our website: https://gonomot.org/
YouTube: https://www.youtube.com/

আর আগামী দিনের দেশ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাইলে আপনার মতামত দিন!
🗳️ ভোট দিন: https://gonomot.org/survey

05/11/2024

✋ কোন ব্যক্তিকে নেতা হিসেবে মেনে নেয়ার আগে একবার থামুন, ভালো করে ভাবুন।

কোন গুণের কারণে ব্যক্তিটি আমাদের নেতা?

সামাজিক এবং রাষ্ট্রীয় সকল পর্যায়ে নেতৃত্বের জন্য প্রয়োজন কিছু বিশেষ গুণাবলীঃ

⚖️ ন্যায়বিচার
সকল বিষয়ে ন্যায়সঙ্গত, সমান আচরণ ও সাম্যতা নিশ্চিত করে, এবং সত্যের সাথে মিথ্যা মিশায় না।

🤝 সততা
বিশ্বাসযোগ্য এবং সৎ - অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে, প্রতিশ্রুতি রক্ষা করে এবং আমানতের খেয়ানত করে না।

📚 জ্ঞান
জ্ঞান এবং প্রজ্ঞা ধারণ করে, সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং দূরদৃষ্টিসম্পন্ন।

💗 সহানুভূতি
সহানুভূতিশীল এবং দয়ালু, জনগণের প্রয়োজনে তৎপর এবং ভিন্নমত ও বিশ্বাসে সহনশীল।

🛠️ ধৈর্য
ধৈর্যশীল, প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর এবং সংকল্পের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

এই গুণাবলীই সত্যিকারের নেতৃত্বের পরিচায়ক। 🕊️

🌐 ওয়েবসাইট লিংকঃ gonomot.org
🗳️ জরিপে অংশগ্রহণ করুনঃ gonomot.org/survey

🤔গণমত কী?     ‘গণমত’ বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সমন্বয়ে একটি জনসচেতনতামূলক উদ্যোগ। 🎯গণমত এর লক্ষ্য এবং ব...
01/11/2024

🤔গণমত কী?
‘গণমত’ বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সমন্বয়ে একটি জনসচেতনতামূলক উদ্যোগ।

🎯গণমত এর লক্ষ্য এবং বিশ্বাস কী?
‘গণমত’-এর লক্ষ্য রাজনৈতিক অধিকার ও যোগ্য নেতৃত্ব সম্পর্কে জনসচেতনতার বিকাশের মাধ্যমে জনমত গঠন করা। গণমত বিশ্বাস করে, সঠিক জনসচেতনতা তৈরির মাধ্যমে রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক জীবনে স্বৈরাচার, কর্তৃত্ববাদ ও বৈষম্য রোধ করে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব।

💡গণমত কী অনুধাবন করে?
গণমত অনুধাবন করে যে, যোগ্য নেতৃত্বের প্রধান শর্ত হতে পারে ন্যায়বিচার, সততা, জ্ঞান, সহানুভূতি, এবং ধৈর্য্য – এই 🖐️৫টি গুণাবলী। দেশের অভিজ্ঞতা বলে, নেতৃত্ব নির্বাচনে রাজনৈতিক আনুগত্য ও পরিবারতন্ত্রের প্রাধান্য দেওয়ার ফলে স্বৈরাচারের জন্ম হয়েছে, যা জনগণের জন্য সীমাহীন দুর্ভোগ ও বৈষম্য এনেছে। প্রতিষ্ঠানগুলো দুর্নীতিতে ডুবে গেছে, এবং মানুষে মানুষে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি হয়েছে।

সঠিক জনমত গঠন দেশের বিশাল জনগোষ্ঠীর মধ্যে ঐক্য সৃষ্টি করে জনগণ ও শাসকের মধ্যে দূরত্ব দূর করতে পারে, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সহায়ক হবে। নেতৃত্বের প্রশ্নে বারবার শোনা যায় ‘বিকল্প নেই’; গণমত বিশ্বাস করে বিকল্প আমাদের মধ্যেই আছে। জনগণের মধ্যে যারা নেতৃত্বের ৫টি গুণাবলী ধারণ করে, তারাই হবে ভবিষ্যতের বিকল্প নেতৃত্ব।

🔍গণমত কীভাবে কাজ করে এবং করবে?
গণমত মানবাধিকার, স্বাধীনতা, সাম্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈষম্যহীনতার নীতিসমূহ ধারণ করে এবং একটি নিরপেক্ষ সংগঠন হিসেবে কাজ করে। ২০২৪-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত ‘গণমত’ জনগণের জন্য কাজ করে যাচ্ছে এবং যাবে।

গণমত বলতে মূলত দেশের জনসাধারণের বৃহত্তর অংশের অভিমত, জনমতকেই বোঝায়। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার, সততা, জ্ঞান, সহানুভূতি, এবং ধৈর্য্য – এই ৫টি গুণাবলী যেই ব্যক্তির মাঝে আছে সে-ই হবে আগামীর "নেতা", সে-ই নেতৃত্ব দিবে আগামীর "বাংলাদেশ"।

🌐 gonomot.org
🗳️ gonomot.org/survey

Address

Sydney, NSW
2170

Alerts

Be the first to know and let us send you an email when Gonomot গণমত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share