Sultan Mahmud Shahed

Sultan Mahmud Shahed Thoughts and ideas inspiring positive change in the world.

এই মুহূর্তে আমার বাসার সামনের চিত্র। গত কয়েকবছর এরকম পানি উঠেনি আমাদের এলাকায়। "সুদখোর" "বিশ্ব বাটপার" ডঃ ইউনুস সরকারে...
07/07/2026

এই মুহূর্তে আমার বাসার সামনের চিত্র। গত কয়েকবছর এরকম পানি উঠেনি আমাদের এলাকায়। "সুদখোর" "বিশ্ব বাটপার" ডঃ ইউনুস সরকারের সময়ও না।

পুরো চট্টগ্রামের চিত্র কেমন এই মুহূর্তে তা বিএনপি দলের মেয়র আর অন্ধ প্রতিমন্ত্রী যারা কোথাও পানি দেখেন না তারা ভাল বলতে পারবেন।

#চট্টগ্রাম #জলাবদ্ধতা

20/06/2026

দুইদিন পর আবারও চতুর্থ বারের মত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে চাঁদগাঁও আবাসিক এলাকায় মাইক দিয়ে ঘোষণা করে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ করে রেখেছে। কয়েকদিন পর পর এত লম্বা সময়ের জন্য বার বার বিদ্যুৎ বন্ধ করে দেয়ার কারণে প্রচণ্ড গরমে এলাকায় যত ছোট মুদি দোকান আছে তাদের ফ্রিজে রাখা সব ফ্রোজেন খাবার গলে যাবে এবং পচে যাবে। সেই গলা পচা ফ্রোজেন খাবার কি তারা ফেলে দিবে? না, দিবে না। পরে কাউকে না কাউকে তো বিক্রি করবে। সেসব পচা খাবার খেয়ে কেউ না কেউ তো অসুস্থ হবে, মারাও যেতে পারে। ওষুধের দোকানে ফ্রিজে রাখা ওষুধ নষ্ট হয়ে যাবে। কয়েক হাজার ঘরে পানি থাকবে না। এতগুলো পরিবার রান্না করতে পারবে না। গোসল করতে পারবে না। অজু করতে পারবে না। আরও অনেক জরুরী কাজ করতে পারবে না। বাসায় কোন বয়স্ক অসুস্থ রোগী থাকলে গরমে হিট স্ট্রোকও করতে পারে। তার দায় কি বিদ্যুৎ বিভাগ নিবে? নাকি সরকার নিবে? ২০২৬ সালে এসেও একটি শহরে এত ঘন্টা বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়? এছাড়া নিয়মিত লোডশেডিং তো আছেই। কী নিদারুণ অব্যবস্থাপনা!

#চট্টগ্রাম #বিদ্যুৎ #অব্যবস্থাপনা

Say, “Indeed, my prayer, my rites of sacrifice, my living and my dying are for Allāh, Lord of the worlds.” [Al-Quran 6:1...
28/05/2026

Say, “Indeed, my prayer, my rites of sacrifice, my living and my dying are for Allāh, Lord of the worlds.” [Al-Quran 6:162]

Their meat will not reach Allāh, nor will their blood, but what reaches Him is your piety. [Al-Quran 22:37]

Taqabbal Allahu minna wa minkum 🤲

Eid Mubarak ❤️

দেড় বছরে সামান্য যা দেশটাকে এগিয়ে নিয়েছিল ডঃ ইউনূস তাও ধ্বংস করে দিচ্ছে চাঁদাবাজদের দল অকর্মার ঢেঁকি বিএনপি সরকার। ডঃ...
28/04/2026

দেড় বছরে সামান্য যা দেশটাকে এগিয়ে নিয়েছিল ডঃ ইউনূস তাও ধ্বংস করে দিচ্ছে চাঁদাবাজদের দল অকর্মার ঢেঁকি বিএনপি সরকার। ডঃ ইউনূস সরকারের পরিকল্পনায় স্বল্প বাজেটে সঠিক সময়ে নেয়া কিছু কার্যকরী পদক্ষেপের কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা প্রায় দূর হয়ে গিয়েছিল। কিন্তু আজকে সামান্য ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়ায় শহরবাসীর ভোগান্তির শেষ ছিল না। বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে সাড়ে তিন ঘণ্টা রাস্তায় আটকে ছিলাম জলাবদ্ধতার কারণে। মুরাদপুর-বহদ্দারহাট এলাকার ড্রেন ও ব্রিজ সংস্কারের কাজ নির্বাচনের জন্য বন্ধ করে দিয়েছিল জানুয়ারি থেকেই। শুনেছিলাম আর্মি কাজটি করছিল। সেই আধা সম্পন্ন কাজ ওভাবেই রেখে দিয়েছে গত কয়েক মাস। ধারণা করছি চাঁদাবাজদেরকে কাজ দেয়ার জন্য আটকে রেখেছে। এখন জলাবদ্ধতা দেখিয়ে কয়েক হাজার কোটি টাকা বাজেট নিয়ে লুটপাট যে করবে সেই টাকাও তো নাই। মেয়র নির্বাচনও দিচ্ছে না দলীয় লোক বসিয়ে রাখার জন্য। এই লোভী জাহিল সরকার কি দেশটাকে ধ্বংস করে দিবে? যা কিছু হচ্ছে সব আল্লাহর দেয়া আযাব মনে হচ্ছে আমার কাছে কারণ জামায়েত ইসলামী-কে সরকার গঠন করতে না দিয়ে, ভারতের দাসত্ব মেনে নিয়ে, যালিম দুর্নীতিবাজদের সহায়তায় অবৈধভাবে ক্ষমতায় এসেছে বিএনপি। শুধু তাই নয়, যাদের অকুতোভয় দৃঢ় অবস্থান ও আত্মত্যাগের মাধ্যমে ১৭ বছর পর বিএনপি গর্ত থেকে বের হতে পেরেছে সেই জুলাই-যোদ্ধা ও শহীদদের সাথে বেঈমানি করেছে বিএনপি।

#চট্টগ্রাম #জলাবদ্ধতা

হাসিনার শাসনামলে আমি অস্ট্রেলিয়াতে বাংলাদেশ হাইকমিশনে যতবার ফোন করেছি ওপাশ থেকে যিনি ফোন ধরেছেন তিনি আমার সাথে হিন্দিতে...
26/04/2026

হাসিনার শাসনামলে আমি অস্ট্রেলিয়াতে বাংলাদেশ হাইকমিশনে যতবার ফোন করেছি ওপাশ থেকে যিনি ফোন ধরেছেন তিনি আমার সাথে হিন্দিতে কথা বলেছেন পুরোপুরি ভারতীয়দের সুরে। আমি বাংলা বললেও তিনি হিন্দি বলেই যাচ্ছিলেন। শেষে আমি বাধ্য হয়ে ইংরেজিতে কথা বলেছি। হাইকমিশনের মত এমন একটা সেনসিটিভ জায়গায় কিভাবে এটা সম্ভব? ২০২৪ সালে জুন মাসে মক্কায় হজ্জে গিয়ে কিছু তথ্যের জন্য ওখানে বাংলাদেশের হজ্জ অফিসে ফোন করেও একই অভিজ্ঞতা হয়েছে। অস্ট্রেলিয়াতে না হয় শিক্ষিতরা যায় তাই ইংরেজিতে কথা বলতে পারবে। হজ্জে যারা যায় তারা তো বেশিরভাগ বাংলাই ঠিক মত বলতে পারে না, হিন্দি বা ইংরেজি তো অনেক দূর। একটা কোলকাতার বাংলাভাষী রাখলেও বুঝতাম যে যা করছে লুকিয়ে করছে। তাও না, কোন রাখ ঢাক ছাড়াই হাসিনার সরকার পূর্ণ কর্তৃত্ব দিয়েছিল ভারতকে। সেই লম্বা একটি সময়ে ভারত কিভাবে আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল তা নিয়ে আওয়ামী-বিএনপি-বাম-শাহবাগী নাস্তিক, ইসলাম-বিদ্বেষী, চোর, বাটপার, লুটেরাদের কোন চিন্তা নাই। তাই গত ৫৫ বছর ধরে স্বাধীনতার চেতনা বিক্রি করে লুট বাণিজ্য করেছে যারা আমি তাদেরকে চুল পরিমাণও বিশ্বাস করি না। তারা প্রত্যেকে প্রতারক, ভারতীয় দালাল।

We are deeply concerned that just within two months of forming the new government Bangladesh Nationalist Party (BNP) is ...
19/04/2026

We are deeply concerned that just within two months of forming the new government Bangladesh Nationalist Party (BNP) is facilitating the return of the corrupt fugitive oligarchs who carried out multiple bank lootings by orchestrating hostile takeovers with the help of government agencies during the fascist Hasina regime and, eventually, hollowing out those banks through a series of fraudulent shell-company loans and illegal money laundering in billions of dollars.

A controversial banking legislation, the Bank Resolution Act 2026, has been passed recently by the BNP-led parliament and has sparked significant domestic and international criticism. Critics, including Transparency International Bangladesh (TIB), argue that it "rehabilitates identified looters" and fosters a culture of impunity. The new law allows former shareholders of weak or merged banks to regain ownership, significantly altering the Bank Resolution Ordinance 2025 from the previous interim government which specifically barred those responsible for a bank’s collapse from returning to ownership.

Based on reports from February 2026, the then Bangladesh Bank Governor Ahsan Habib Mansur did indeed issue warnings to the nation at a press conference regarding a "conspiracy" by a "vested quarter" aiming to sabotage the much needed and planned banking reforms and to potentially bring back the former owners (looters) of banks. He pointed to the S Alam Group and others for allegedly siphoning off billions of dollars and urged that "misuse and looting" should not be allowed to return. Surprisingly, later that day, the current BNP government replaced him with a new BNP-aligned governor without any prior notice. It was an unprecedented event in the history of Bangladesh Bank and was described as a “shock ouster”.

While the BNP government is intentionally blocking the much needed reform initiatives and facilitating the return of the fugitive bank looters and money launderers, many believe that the economic outlook of the country seems gloomier than ever before. The International Monetary Fund (IMF) has just suspended the next tranche of its loan program to Bangladesh due to insufficient progress on agreed economic reforms in the banking and revenue sectors. The lender is now pushing for a new, stricter arrangement rather than continuing the current, hindered program.

I hated TikTok once. But now I feel that it's a blessing. Thanks to China for building alternatives.
17/04/2026

I hated TikTok once. But now I feel that it's a blessing. Thanks to China for building alternatives.

হে জগদ্‌বাসী!নসীবের লিখন আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আসমানের সূর্য আজ এক নতুন মকামে কদম রেখেছে। শাহী দরবার হতে দুন...
14/04/2026

হে জগদ্‌বাসী!

নসীবের লিখন আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আসমানের সূর্য আজ এক নতুন মকামে কদম রেখেছে। শাহী দরবার হতে দুনিয়ার তামাম ইনসানকে জানাই নয়া সনের মোবারকবাদ।

আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি, এই নয়া সন আপনাদের জিন্দেগিতে শাহী খুশহালি আর কামিয়াবি বয়ে আনুক। যেমন করে বর্ষার বারিধারায় এই জমিন শস্য-শ্যামল হয়ে ওঠে, তেমনই আপনাদের কলব যেন মহব্বত আর ইনসাফে ভরে থাকে।

দুশমনি তামাম হোক, দুনিয়া জুড়ে কায়েম হোক আমন আর চয়েন।

আল্লাহ হাফেজ!

#নববর্ষ #পহেলাবৈশাখ #নয়া #সাল #সন #মেলা #উৎসব #হালখাতা

10/04/2026

Need something to bury Jeffrey Epstein
= start an illegal war with Iran

Need something to bury Iran War
= bring back Jeffrey Epstein

"যেদিন জনগণের সরকার আসবে।"সুতরাং জনগণের সরকার এখনও আসেনি। তাই ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট সুরে কথা বলছেন ভারত...
16/03/2026

"যেদিন জনগণের সরকার আসবে।"

সুতরাং জনগণের সরকার এখনও আসেনি। তাই ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট সুরে কথা বলছেন ভারত থেকে আসা স্বরাষ্ট্রমন্ত্রী।

Address

Sydney, NSW
2000

Alerts

Be the first to know and let us send you an email when Sultan Mahmud Shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share