DU Family Victoria

Contact the organization

DU Family Victoria This Page been create for all DU members who live in Melbourne .

সুহৃদ,কেমন আছেন সবাই?বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়েছে অনেক দিন। তবুও কি কখনও মনে পড়ে—🍃 কর্জন হলের সেই বিকেলগুলো...☕ টিএসস...
26/06/2026

সুহৃদ,
কেমন আছেন সবাই?

বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়েছে অনেক দিন। তবুও কি কখনও মনে পড়ে—
🍃 কর্জন হলের সেই বিকেলগুলো...
☕ টিএসসির আড্ডা...
🫖 ক্যান্টিনের ধোঁয়া ওঠা চায়ের কাপ...
📚 পরীক্ষার আগের রাতের দুশ্চিন্তা...
😊 বন্ধুদের সঙ্গে হাসি, গল্প, স্বপ্ন আর জীবনের সবচেয়ে সুন্দর কিছু স্মৃতি...

জীবনানন্দের ভাষায়, "জীবন গিয়াছে চলে কুড়ি কুড়ি বছরের পার..." সত্যিই, জীবন আমাদের আজ পৃথিবীর নানা প্রান্তে নিয়ে এসেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজও আমাদের সবার একটাই পরিচয়, একটাই বন্ধন।
DU Family Annual Picnic 2026 শুধু একটি দিনের আয়োজন নয়; এটি পুরোনো বন্ধুদের আবার খুঁজে পাওয়ার, নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার, নতুন সম্পর্ক গড়ে তোলার এবং DU Family-এর বন্ধনকে আরও দৃঢ় করার এক আন্তরিক উপলক্ষ।

হয়তো বহুদিন পর দেখা হবে এমন একজন সহপাঠীর সঙ্গে, যার সঙ্গে শেষ কথা হয়েছিল সমাবর্তনের দিন। হয়তো হঠাৎই দেখা হয়ে যাবে কোনো সিনিয়র বা জুনিয়রের সঙ্গে—একটি আনন্দময় কাকতালীয় পুনর্মিলন। আর হয়তো সেই একদিনের আড্ডাই আবার ফিরিয়ে আনবে বিশ্ববিদ্যালয় জীবনের সেই চিরচেনা উষ্ণতা।

কোনো আনুষ্ঠানিকতা নয়—শুধু এক কাপ চা, কিছু গল্প, অনেক হাসি আর একঝাঁক স্মৃতির হাত ধরে আবার ফিরে যাওয়া সেই প্রাণের ক্যাম্পাসে।
আসুন, একদিনের জন্য আবার ফিরে যাই সেই প্রিয় সময়ে—
গল্পে, হাসিতে, স্মৃতিচারণে আর একসঙ্গে কাটানো কিছু অসাধারণ মুহূর্তে।

📅 অনুষ্ঠানের বিস্তারিত
🗓️ তারিখ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬
📍 ভেন্যু: Bostock Reservoir, Moorabool Shire Council
🎟️ টিকিট মূল্য
👨‍👩‍👧‍👦 ফ্যামিলি (২ জন প্রাপ্তবয়স্ক + ২ জন শিশু): $100
👤 ব্যক্তিগত (১৫ বছর+): $35
🧒 শিশু (৫–১৫ বছর): $20
💳 টিকিট ক্রয়
PayID (Nayan): 0470 359 752

প্রিয় অ্যালামনাই, পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে চলে আসুন।
চলুন, আবার একদিনের জন্য প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুভব করি—মেলবোর্নের বুকে।

পুরোনো স্মৃতি, নতুন বন্ধন, আর একসঙ্গে কাটানো একটি অবিস্মরণীয় দিনের অপেক্ষায়...

💙 DU Family Victoria Inc. 💚

DU Family Victoria

প্রিয় ডিইউ পরিবার,আমরা শোকাহত। অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বোন, সাবিনা ...
13/05/2026

প্রিয় ডিইউ পরিবার,

আমরা শোকাহত। অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বোন, সাবিনা ইসলাম সাথী, বিভাগ: পদার্থবিদ্যা, আজ ভোর আনুমানিক ৬:১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন;

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন” (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ), নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাব।

মহান আল্লাহ পাক সাথী আপাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সাথী আপা'র এই অকাল মৃত্যুতে ডিইউ পরিবারের পক্ষ থেকে আমরা জানাই গভীর সমবেদনা। মহান আল্লাহ পাক এই শোক কাটিয়ে উঠার শক্তি আপা'র পরিবারকে দান করুন।

সাবিনা ইসলাম সাথী তাঁর স্বামী, দুই কন্যা সন্তান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি কমিউনিটিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং সকলের কাছে ছিলেন প্রিয় ও সম্মানিত একজন মানুষ। তিনি তাঁর স্বামী ও দুই কন্যাকে নিয়ে টারনেইট সাবার্বে বসবাস করতেন।

এখনও পর্যন্ত জানাজার সময় ও দাফনের বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

সকলের কাছে মরহুমার আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া কামনা করছি।

02/11/2025
09/10/2025

This is the annual reunion event for DU Family Victoria 2025

Address

Melbourne, VIC

Website

Alerts

Be the first to know and let us send you an email when DU Family Victoria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DU Family Victoria:

Shortcuts

Share