28/07/2025
প্রবাসীদের রক্ত-ঘামে গড়া রেমিট্যান্স নির্ভর অর্থনীতির দেশে টিকেট সিন্ডিকেট এখন ভয়াবহ রূপ নিয়েছে!
বাংলাদেশ থেকে দুবাই আসার সিঙ্গেল টিকেট ৬০-৭০ হাজার টাকা—এ যেন লুটপাটের আরেক রূপ! এমন অস্বাভাবিক ও অমানবিক ভাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
*বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা এই টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি।*
সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলছি—
✈️ সিন্ডিকেট ভেঙে টিকিটের দাম নিয়ন্ত্রণে আনুন
✈️ প্রবাসীদের উপর এই অবৈধ আর্থিক চাপ বন্ধ করুন
✈️ টিকিট বাজার মনিটরিং ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
**প্রবাসীরা ভিখারী নয়—তারা দেশপ্রেমিক যোদ্ধা!
তাদের সঙ্গে অবিচার সহ্য করা হবে না।**
সময় থাকতে সংশোধন হোন, না হলে রাস্তায় নামবে প্রবাসীরা—এই বার্তা সকলের জন্য স্পষ্ট করে দিতে চাই।