Desh B Desh - দেশ-বিদেশ

Desh B Desh - দেশ-বিদেশ মানুষ মানুষের জন্য

21/05/2026

“চাকরি” তখনই সমস্যার কারণ হয়, যখন মানুষ নিজের ভাগ্য ও রিজিককে সম্পূর্ণভাবে অন্য মানুষের হাতে তুলে দেয়। অফিস, বস, বা কোনো প্রতিষ্ঠানের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে সে ভুলে যায়— রিজিকের মালিক আসলে আল্লাহ।

ইসলাম আমাদের শিক্ষা দেয়, উপার্জনের মাধ্যম হতে পারে চাকরি, ব্যবসা, কৃষি বা শ্রম— কিন্তু রিজিক আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। তাই চাকরি করা শিরক নয়; বরং মানুষকে আল্লাহর পরিবর্তে চূড়ান্ত ক্ষমতার অধিকারী মনে করাই ঈমানের জন্য বিপজ্জনক।

মানুষ মাধ্যম, মালিক নয়।
চাকরি মাধ্যম, রিজিকদাতা নয়।
রিজিকের ফয়সালা আসমানে হয়, অফিসে নয়।

20/05/2026
🌟 জান্নাতী রমণীর বৈশিষ্ট্য: স্বামীর আনুগত্য ও মর্যাদা 🌟একটি সুখী পরিবার আল্লাহর বিশেষ নেয়ামত। আর এই সুখের চাবিকাঠি লুকিয়...
01/05/2026

🌟 জান্নাতী রমণীর বৈশিষ্ট্য: স্বামীর আনুগত্য ও মর্যাদা 🌟

একটি সুখী পরিবার আল্লাহর বিশেষ নেয়ামত। আর এই সুখের চাবিকাঠি লুকিয়ে আছে স্বামী-স্ত্রীর সুন্দর আচরণের মাঝে।

ইসলামি শরিয়তে স্বামীর প্রতি স্ত্রীর সম্মান প্রদর্শনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মনে রাখবেন, স্বামীর সন্তুষ্টির মাঝেই নিহিত রয়েছে আল্লাহর সন্তুষ্টি।

স্বামীর মর্যাদা ও অধিকার নিয়ে রসূলুল্লাহ ﷺ-এর কিছু গুরুত্বপূর্ণ বাণী নিচে তুলে ধরা হলো:

📍 জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা
প্রিয় নবী ﷺ বলেছেন, “স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম।”
(অর্থাৎ স্বামীর সাথে আচরণের ওপরই স্ত্রীর জান্নাত বা জাহান্নাম নির্ভর করে)।

📍 সিজদা করার নির্দেশ থাকলে
“যদি আমি কাউকে কারো জন্য সিজদা করতে আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।”

📍 স্বামীর অসীম অধিকার
“স্ত্রীর কাছে স্বামীর এমন অধিকার আছে যে, স্ত্রী যদি স্বামীর দেহের ঘা চেঁটেও থাকে তবুও সে তার যথার্থ হক আদায় করতে পারবে না।”

📍 আদর্শ স্ত্রীর পরিচয়
“মহিলা যদি নিজ স্বামীর হক (যথার্থরূপে) জানতো, তাহলে তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে (তার পাশে) দাঁড়িয়ে থাকতো।”

📍 আল্লাহর হক ও স্বামীর হক
“তাঁর শপথ যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ আছে! নারী তার প্রতিপালকের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না সে তার স্বামীর হক আদায় করেছে। সওয়ারীর পিঠে থাকলেও যদি স্বামী তার মিলন চায় তবে সে বাধা দিতে পারবে না।”

📍 যে স্ত্রীর নামাজ কবুল হয় না
“দুই ব্যক্তির নামায তাদের মাথা অতিক্রম করে না (কবুল হয় না); সেই ক্রীতদাস যে তার প্রভুর নিকট থেকে পলায়ন করেছে, সে তার নিকট ফিরে না আসা পর্যন্ত এবং যে স্ত্রী তার স্বামীর অবাধ্যাচরণ করেছে, সে তার বাধ্য না হওয়া পর্যন্ত।”

📍 ফেরেশতাদের অভিশাপ থেকে বাঁচুন
স্বামী যখন তার স্ত্রীকে নিজ বিছানার দিকে আহ্ববান করে তখন যদি স্ত্রী না আসে, অতঃপর সে তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি কাটায়, তবে সকাল পর্যন্ত ফিরিশ্তাবর্গ তার উপর অভিশাপ করতে থাকেন।

📍 জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ
“রমণী তার পাঁচ ওয়াক্তের নামায পড়লে, রমযানের রোযা পালন করলে, ইজ্জতের হিফাযত করলে ও স্বামীর তাবেদারী করলে জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছামত প্রবেশ করতে পারবে।”

📍 শ্রেষ্ঠ নারীর গুণাবলী
“শ্রেষ্ঠ রমণী সেই, যার প্রতি তার স্বামী দৃকপাত করলে সে তাকে খোশ করে দেয়, কোন আদেশ করলে তা পালন করে এবং তার জীবন ও সম্পদে স্বামীর অপছন্দনীয় বিরুদ্ধাচরণ করে না।”

উপসংহার:
স্বামীকে অসন্তুষ্ট বা অমর্যাদা করে প্রকৃত সুখ লাভ করা সম্ভব নয়। আসুন, আমরা আমাদের পরিবারগুলোকে নবীজি ﷺ-এর সুন্নাহ অনুযায়ী গড়ে তুলি।

রেফারেন্সসমূহ:
১. ইবনে আবী শাইবাহ, নাসাঈ, তাবারানী, হাকেম (আদাবুয যিফাফ ২৮৫পৃ.)।
২. তিরমিযী, মিশকাতুল মাসাবীহ ৩২৫৫নং।
৩. হাকেম, ইবনে হিববান, সহীহুল জামে ৩১৪৮ নং।
৪. ত্বাবারানী, সহীহ আল-জা-মিউস সাগীর ৫২৫৯নং।
৫. ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, আদাবুয যিফাফ ২৮৪পৃ.।
৬. ত্বাবারানী, হাকেম, আস-সিলসিলাতুস সহীহাহ ২৮৮নং।
৭. বুখারী, মুসলিম, আবু দাঊদ, আদাবুয যিফাফ ২৮৩পৃ.।
৮. ত্বাবারানী, ইবনে হিববান, মিশকাতুল মাসাবীহ ৩২৫৪নং।
৯. আস-সিলসিলাতুস সহীহাহ ১৮৩৮নং।

📌📌 সওয়াবের নিয়তে এই মূল্যবান পোস্টটি শেয়ার⤵️⤵️ করে আপনার টাইমলাইনে রেখে দিন। আপনার একটি শেয়ার হয়তো একটি দম্পতির জীবন বদলে দিতে পারে। ❤️

27/04/2026

“অর্থ—এক অদ্ভুত শক্তি”

অর্থ এমন এক জিনিস,
যা অদৃশ্যভাবে সম্পর্ককে দূরে ঠেলে দেয়।
শিক্ষিত, অশিক্ষিত, নিম্নশিক্ষিত—
কেউই এর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়।

কখনো মানুষ সুখকে বিসর্জন দিয়ে
অর্থকেই সুখ আর শান্তির একমাত্র পথ মনে করে,
আর সেই ভুল পথেই হাঁটতে হাঁটতে
এক সময় বুঝে—
পকেট ভরা অর্থ আছে,
কিন্তু হৃদয়টা ফাঁকা।

মানুষ সত্যিই অদ্ভুত—
অর্থের পেছনে ছুটতে ছুটতে
সে ভুলে যায়,
অর্থ নয়, সম্পর্কই আসল আশ্রয়।

শেষমেষ যখন থামে,
তখন বোঝে—
অর্থের কাছে নয়,
নিজের লোভের কাছেই সে অসহায় ছিল।

Address

Abudhabi
Abudhabi

Telephone

+971563305371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desh B Desh - দেশ-বিদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Desh B Desh - দেশ-বিদেশ:

Share